শনিবার, ১৫ আগস্ট ২০২৬ ।। ৩১ শ্রাবণ ১৪৩৩ ।। ২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ইফার নামে ভুয়া নিয়োগ ও অর্থ সহায়তার বিজ্ঞপ্তি, সতর্ক থাকার আহ্বান খেলাফত মজলিস কুমিল্লা উত্তর জেলা শাখার দায়িত্বশীল সভা অনুষ্ঠিত জ্বালানি সংকট থেকে বের হতে সময় লাগবে: বাণিজ্যমন্ত্রী মালিবাগ ট্রাজেডির ২৪ বছর, বিচার না হওয়ায় ইসলামী আন্দোলনের ক্ষোভ বালাগঞ্জে বিকেএমের ওয়ার্ড প্রতিনিধি ও দায়িত্বশীল সম্মেলন অনুষ্ঠিত দেশ গড়ার সংগ্রামে নেতৃত্ব দিয়েছেন খালেদা জিয়া : মির্জা ফখরুল মহিলা মাদ্রাসায় বোমা বিস্ফোরণ, ৫ শিক্ষার্থী আহত নিউরোসায়েন্সেস হাসপাতালের নতুন ভবন উদ্বোধন ইন্দোনেশিয়ায় ৭.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, নিহত ২ রিজভীর স্বাক্ষর জাল করে ভুয়া বিজ্ঞপ্তি, নেতাকর্মীদের সতর্ক করল বিএনপি

ইসলামী লেখক ফোরামের প্রতিষ্ঠাবার্ষিকী ৬ এপ্রিল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম :  আগামী ৬ এপ্রিল (শুক্রবার) বাদ জুমা জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে  ইসলামী ধারার তরুণ লেখকদের ঐক্যবদ্ধ প্লাটফর্ম ‘বাংলাদেশ ইসলামী লেখক ফোরাম’র পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী ও সাধারণ সভা  অনুষ্ঠিত হবে।

অনুষ্ঠানে সারাদেশ থেকে ফোরামের তিন শতাধিক সদস্য ছাড়াও বিশিষ্ট লেখক, সাংবাদিক, বুদ্ধিজীবী ও বিশিষ্টজনেরা অংশগ্রহণ করবেন।

বেশ কিছু প্রতিষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনায় অতিথিদের শুভেচ্ছা, আড্ডা এবং ফোরামের কার্যক্রমের সার্বিক পর্যালোচনানিয়ে সদস্যদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে।

ফোরামের প্রতিষ্ঠাবার্ষিকী ও সাধারন সভা সফল করতে সভাপতি জহির উদ্দিন বাবর ও সাধারণ সম্পাদক মুনীরুল ইসলাম সদস্য ও সুধীবৃন্দের প্রতি উদাত্ত আহ্বান জানিয়েছেন।

প্রসঙ্গত, বাংলাদেশ ইসলামী লেখক ফোরাম ইসলামী ধারার তরুণ লেখকদের জাতীয় সংগঠন। বিভিন্ন পত্রপত্রিকায় কর্মরত এবং সারা দেশে ছড়ানো লেখকদের নিয়ে ২০১৩ সালের ৮ ফেব্রুয়ারি এই সংগঠনটি আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে।

ইতোমধ্যে সারা দেশের তিন শতাধিক লেখক এই সংগঠনের সদস্য হয়েছেন। আবেদন করেছেন আরও শতাধিক লেখক। বিভিন্ন কার্যক্রম দ্বারা ইসলামী লেখক ফোরাম ইতোমধ্যে তরুণ ধারার লেখকদের আস্থার প্রতীকে পরিণত হয়েছে।

অনুষ্ঠানটির মিডিয়া পার্টনার হিসেবে থাকছে অনরাইন নিউজ পোর্টাল আওয়ার ইসলাম টোয়েন্টিফোর ডটকম ।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ