বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬ ।। ৪ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ৯ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
ময়মনসিংহ ইসলামি বইমেলা পরিদর্শনে সিটি প্রশাসক, কিনলেন বই আওয়ামী অপশক্তির তৎপরতা রোধে কঠোর পদক্ষেপ চায় খেলাফত মজলিস আজ লালমনিরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে শরীয়তপুরে বিকেএমের মতবিনিময় আজ আওয়ার ইসলামের সিরাত সেমিনার, পুরস্কার পাচ্ছেন ৭৫ বিজয়ী মসজিদুল হারামে শিশুর স্ট্রলার প্রবেশে ৫ প্রবেশপথ, অনুমতি যেখানে মোহাম্মদপুরে রাহমানিয়া ছাত্র কাফেলার বইমেলা শুরু, কাল প্রাক্তনদের পুনর্মিলনী বায়তুল মোকাররমের সাবেক খতিব মুফতি রুহুল আমিন আটক  ফেরদাউসুর রহমানকে হেনস্থাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি চায় জমিয়ত ২০২৭ সালের হজযাত্রীদের টিকাদানে ৯০ কেন্দ্রের তালিকা প্রকাশ

রুহানি-এরদোগানের দিকে অভিযোগের তীর সৌদি যুবরাজের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সৌদি আরবের প্রভাবশালী যুবরাজ মুহাম্মাদ বিন সালমান রুহানি-এরদোগানের দিকে অভিযোগের তীর ছুঁড়ে বলেন, ইরান এবং কট্টরপন্থী ইসলামি দলগুলো নিয়ে গঠিত শয়তান নামের ত্রিভুজের (ট্রায়াঙ্গেল অব এভিল) তৃতীয় বাহুটি হলো তুরস্ক।

গতকাল  (বুধবার) বার্তা সংস্থা রয়টার্স মিশরের গণমাধ্যম আল-শরুকের বরাত দিয়ে একথা জানিয়েছে । কায়রো সফরের সময় মিশরিয় গণমাধ্যমের সম্পাদকদের এসব কথা বলেন যুবরাজ।

তুরস্কের প্রতি অভিযোগ করে  যুবরাজ বলেন,  প্রায় ১০০ বছর আগে অটোমান সম্রাজ্যের পতনের মাধ্যমে বিলুপ্ত হওয়া ইসলামি খিলাফতকে তুরস্ক পুনরায় প্রতিষ্ঠিত করার চেষ্টা চালাচ্ছে।

প্রসঙ্গত, মধ্যপ্রাচ্যে সৌদি আরবের ঘোর প্রতিদ্বন্দ্বী ইরানের সঙ্গেও কাজ করছে তুরস্ক।

সাম্প্রতিক মাসগুলোতে দক্ষিণ সিরিয়ায় চলমান যুদ্ধ অবসানেও একসঙ্গে কাজ করেছে তারা। এছাড়া গত বছর ইরানি ও তুর্কি সেনাপ্রধানেরা একে অপরের দেশ সফর করেছে।

সূত্র : রয়টার্স/আরএম


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ