শনিবার, ১৫ আগস্ট ২০২৬ ।। ৩১ শ্রাবণ ১৪৩৩ ।। ২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
‘কওমি সনদের স্বীকৃতি শুধু কাগজে নয়, পূর্ণাঙ্গভাবে বাস্তবায়ন করতে হবে’ ময়মনসিংহে ইত্তেফাকুল মাদারিসিল কওমীয়্যাহর উদ্যোগে শিক্ষক প্রশিক্ষণ কর্মশালা সোমবার জাতীয় উলামা-মাশায়েখ সম্মেলন আজ কক্সবাজারের আবাসিক হোটেল থেকে পুলিশের ঝুলন্ত লাশ উদ্ধার  কুরআন-হাদিসের আলোকে জামাতের গুরুত্ব গ্যাস-বিদ্যুৎ সংকটের ইস্যুতে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতিকে বিরোধীদলীয় নেতার চিঠি বাংলাদেশ ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে আছে: বিদ্যুৎমন্ত্রী  দাওয়াতি কার্যক্রম গতিশীল ও সুসংগঠিত করার ওপর গুরুত্বারোপ সিলেটে ৩ হত্যাকাণ্ডে নিহত স্বামী-স্ত্রীর দাফন সম্পন্ন হাফেজে কুরআনদের উৎসাহিত করতে মালদ্বীপ সরকারের নানা উদ্যোগ

পীর বা উস্তাদের সামনে হাঁটবেন না পেছনে; ইসলাম কী বলে?

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

উবাইদুল্লাহ আসআদ
শিক্ষার্থী দারুল উলুম দেওবন্দ

আল্লাহ তায়ালা বলেন, মুমিনগণ! তোমরা আল্লাহ ও রসূলের সামনে অগ্রণী হয়ো না... আল হুজরাত -১।  অর্থাৎ কথা ও কর্মে তাঁর অগ্রণী হয়ো না।

সাহাবায়ে কেরাম রা. নবী সা. এর সাথে চলার পথে আগে আগে চলতেন না, ডানেবামে হয়ে চলতেন এবং পেছনে পেছনেও না বরং গোড়ালি বরাবর হয়ে চলতেন, যা হাদিস দ্বারা প্রমাণিত।

নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবর্তমানে উলামা-সুলাহা তাঁর স্থলাভিষিক্ত এবং কুরআন হাদিসও বিদ্যমান সুতরাং তাদের সাথেও এমনভাবে আচারনিষ্ঠা করা উচিৎ। অতএব ছাত্র উস্তাদের, মুরীদ পীরের পেছনে পেছনে চলা সাহাবায়ে কেরাম রা. এর আদর্শপরিপন্থী।

এমনিভাবে তাদের আগে আগে চলাও বেআদবি। হাদিসে প্রত্যেকের অবস্থান অনুযায়ী সম্মানের তাগিদ করা হয়েছে। একদিন নবী সা. হজরত আবু দারদা রা.-কে আবু বকর রা.-এর আগে আগে চলতে দেখে সতর্ক করে বললেন, কী তুমি এমন ব্যক্তির আগে আগে চলছো! যে ইহকাল পরকালে তোমার থেকে মর্যাদাবান।

উলামায়ে কেরাম লিখেন, উস্তাদ ও মুর্শিদের সাথেও এমনভাবে আচারনিষ্ঠা করা উচিৎ।

কিন্তু আজকের যুগে অনেক উস্তাদ ছাত্রদের পায়ের ধূলা মনে করেন তাই তাদের থেকে ছাত্রদের পুরো জ্ঞানার্জন হয় না! চলার পথে কাধে কাঁধ মিলিয়ে চললে ছাত্রের ভয় দূর হত, খোলামনে জিজ্ঞাসা করতে পারত ইসতেফাদা বেশি করতে সক্ষম হতো।

আলহামদুলিল্লাহ! দেওবন্দে আমরা আসাতিজাদের কাধেঁ কাঁধ মিলিয়ে চলি, ভয় নেই কারণ তাঁরা সবাই তো মাওলানা! আর আমাদের বাংলাদেশে এমন চিত্র দেখা যায় না। ছাত্র বরাবর চললে বলা হয় বেয়াদব। আল্লাহ তায়ালা আমাদের সমঝ দান করুন।

[সূত্রঃ কুরআনুল করীম, সহিহুল বুখারী, তাফসীরে হেদায়াতুল কুরআন ৭/৪৯৫, তুহফাতু্ল কারী ও দারসে পালনপুরী হাফি.]


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ