মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন কাতারের সাবেক আমিরের মৃত্যুতে কাল বাংলাদেশে একদিনের রাষ্ট্রীয় শোক ইকরা হবিগঞ্জের ফল উৎসব উদযাপিত  বন্যায় ক্ষতিগ্রস্ত ৬ লাখের বেশি মানুষ, মৃত্যু ৫৪ ফতুল্লায় বাড়িতে গ্যাস–সংযোগ দেওয়ার সময় বিস্ফোরণ, দগ্ধ ৪ শ্রমিক বন্যা দুর্গত দেড় হাজার পরিবারে তাকওয়া চ্যারিটি ফাউন্ডেশনের খাদ্যসামগ্রী বিতরণ ‘কৃত্রিম জলাবদ্ধতা’ তৈরির সত্যতা পেলে ব্যবস্থা: প্রতিমন্ত্রী অমিত

বন্দি বিনিময় করতে সম্মত ভারত-পাকিস্তান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ভারত ও পাকিস্তানের জেলে আটক দুই দেশের বন্দিদের মধ্যে নারী, প্রবীণ ও প্রতিবন্ধীদের ও বিশেষভাবে সক্ষমদের মুক্তি দিতে রাজি হয়েছে দু্ই প্রতিবেশী দেশ।  পাকিস্তোনের পররাষ্ট্রমন্ত্রী খাজা আসিফ ভারতের এ প্রস্তাবে রাজী হয়েছেন বলে গণমাধ্যমে বলা হয়েছে।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রবীশ কুমার জানিয়েছেন, ২০১৭ সালের অক্টোবর মাসে পাক হাইকমাশনারকে ভারত প্রস্তাব দিয়েছিল যে দু দেশই মাবিকতার খাতিরে একে-অপরের প্রবীণ, মহিলা, শিশু ও বিশেষভাবে সক্ষম বন্দিদের মুক্তি দেবে।দুই দেশের জেলে বন্দি মানসিক ভারসাম্যহীনদের চিকিৎসার জন্য ডাক্তারের ব্যবস্থা করার যে প্রস্তাব দিল্লি দিয়েছিল, তাতেও সায় দিয়েছেন আসিফ।

পাকিস্তানের এই ইতিবাচক পদক্ষেপে দু দেশের বন্দিদের মুক্তি দেওয়ার পর মানসিক ভারসাম্যহীন বন্দিদের চিকিৎসায় দুই দেশে সফরে যাবে ভারত ও পাকিস্তানের বিশেষজ্ঞ দল। এছাড়াও মৎজীবী ও বন্দিদের বিষয় নিয়ে গঠিত যৌথ বিচারবিভাগীয় কমিটিতেও যোগ দিতে সম্মত হয়েছে দুই দেশ।

টাইমস অব ইন্ডিয়া


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ