বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬ ।। ১ আশ্বিন ১৪৩৩ ।। ৫ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
পশ্চিমবঙ্গে ‘ইনশাআল্লাহ’, ‘জাজাকাল্লাহ’ বলে বিপাকে পুলিশ কর্মকর্তা কুমিল্লা আইনজীবী সমিতিতে ইসলামী আইনজীবী পরিষদের মতবিনিময় চামড়া শিল্পে ইতালির বিনিয়োগ ও অংশীদারত্ব বাড়ানোর উদ্যোগ পশ্চিমবঙ্গে মধ্যরাতে ধরে নিয়ে যাওয়া হচ্ছে বাংলাভাষী মুসলিমদের! হারামাইনের নিরাপত্তা সব রাজনৈতিক বিরোধের ঊর্ধ্বে: পীর সাহেব চরমোনাই মক্কাকে লক্ষ্য করে ড্রোন হামলার চেষ্টায় বাংলাদেশের নিন্দা ফতোয়া ও আত্মশুদ্ধির ময়দানে মুফতি সাঈদ আহমদ রহ. সৌদিতে ১৩০০ বছরের পুরনো মসজিদের সন্ধান, দেয়ালে নবীজির নাম মক্কার নিরাপত্তা ও পবিত্রতার প্রতি হুমকি গ্রহণযোগ্য নয়: জমিয়ত ‘রাষ্ট্রপরিচালনার ক্ষেত্রে জনপ্রত্যাশা, স্বচ্ছতা ও জবাবদিহিতাকে প্রাধান্য দিচ্ছে সরকার’ 

জাহাজ বিধ্বংসী ক্রুজ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা পাকিস্তানের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: পাকিস্তানের বিমান ও নৌবাহিনী যৌথভাবে জাহাজ বিধ্বংসী একটি দূরপাল্লার ক্রুজ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছে। উত্তর আরব সাগরে গতকাল সোমবার এ পরীক্ষা চালানো হয় বলে পাকিস্তান নৌবাহিনীর বরাত দিয়ে দেশটির জিও টিভি জানিয়েছে।

একটি এফ-১৭ থান্ডার জঙ্গিবিমান এবং একটি এফ-২২পি যুদ্ধজাহাজ থেকে আলাদা আলাদাভাবে সি-৮০২ নামের ক্ষেপণাস্ত্রটির পরীক্ষা চালানো হয়। জঙ্গিবিমান ও যুদ্ধজাহাজ- এই দুই ধরনের বাহন থেকেই যে ক্ষেপণাস্ত্রটি নিক্ষেপ করা যায় তা প্রদর্শন করার জন্য এ পরীক্ষা চালায় পাকিস্তান।

পাক বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল সোহাইল আমান এবং নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল জাফর মাহমুদ আব্বাসি পাক নৌবাহিনীর একটি জাহাজে দাঁড়িয়ে ক্ষেপণাস্ত্রের এ পরীক্ষা প্রত্যক্ষ করেন।

পাক নৌবাহিনীর বিবৃতিতে বলা হয়েছে, “সমুদ্র ও আকাশ থেকে নিক্ষিপ্ত ক্ষেপণাস্ত্রগুলো নিখুঁতভাবে তাদের লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে। এর মাধ্যমে শুধু যে এই ক্ষেপণাস্ত্রের সক্ষমতা ফুটে উঠেছে তাই নয় সেইসঙ্গে নৌবাহিনী ও বিমান বাহিনীর মধ্যে চমৎকার সহযোগিতা ও বোঝাপড়ার নির্দশন প্রকাশ পেয়েছে।”

এইচজে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ