বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ।। ৩০ আশ্বিন ১৪৩৩ ।। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
হাটহাজারীতে আলেম ও তাঁর শাশুড়িকে নিয়ে অভিযোগ ভিত্তিহীন: আল-হাইআতুল উলয়া লন্ডনে আন্তর্জাতিক সম্মাননায় ভূষিত মুফতি তাকি উসমানি ২০২৭ সালের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে সরকার প্রতিজ্ঞাবদ্ধ মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি সিঙ্গাপুরে এমপি হানজালার সঙ্গে বিকেএম নেতাদের সাক্ষাৎ ১৫ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি নিউইয়র্কে পীর সাহেব চরমোনাইকে উষ্ণ অভ্যর্থনা এ সপ্তাহে মসজিদুল হারামের খতিব জুহানি, মসজিদে নববীতে হুযাইফি ইয়েমেনে হুতি বিদ্রোহীদের হামলায় ৫ হাজারের বেশি মসজিদ ক্ষতিগ্রস্ত! ইসলামী আন্দোলনের বায়তুল মাল মাসে এক লাখ টাকার কুপন সংগ্রহ

সাতক্ষীরায় স্বর্ণ পাচারকালে দুই নারী আটক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সাতক্ষীরার কলারোয়া সীমান্তে ৩০ ভরি স্বর্ণের গয়নাসহ দুই নারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। ভারতে পাচার করার জন্য দুই নারী এই স্বর্ণ বহন করছিলো।

রবিবার সকালে কলারোয়া উপজেলার কাকডাঙ্গা সীমান্তে স্বর্ণ চোরাকারবারী জহুরুলের বাড়ি থেকে গয়নাগুলো জব্দ করা হয়।

সাতক্ষীরা ৩৮ বিজিবি অধিনায়ক লে. কর্নেল মোস্তাফিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে করেছেন। আটক দুই নারী উপজেলার কাকডাঙ্গা গ্রামের স্বর্ণ চোরাকারবারী জহরুল ইসলামের স্ত্রী সাজেদা খাতুন (৪০) ও মেয়ে সুমি খাতুন (১৮)।

কাকডাঙ্গা বিজিবি ক্যাম্পের সুবেদার শামসুর রহমান জানান, রবিবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন, স্বর্ণ চোরাকাবারী জহুরুল ইসলাম ভারতে পাচার করার উদ্দেশে কয়েক ভরি সোনার গয়না নিয়ে বাড়িতে অবস্থান করছে।

তাৎক্ষণিকভাবে তার নেতৃত্বে বিজিবি সদস্যরা ওই বাড়ি ঘেরাও করলে চোরাকারবারী জহুরুল স্ত্রী ও মেয়ের সহযোগিতায় পালিয়ে যায়।

পরে বিজিবি সদস্যরা ওই বাড়িতে তল্লাশি চালিয়ে ৩০ ভরি এক আনা সোনার গয়নাসহ ওই দুই নারীকে আটক করে।

এসএস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ