
|
মালয়েশিয়ায় কোরআন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হাফেজ হিরাকে সংবর্ধনা দেবে সরকার
প্রকাশ:
১১ অক্টোবর, ২০২৬, ০৬:৩৪ বিকাল
নিউজ ডেস্ক |
নিজস্ব প্রতিবেদ মালয়েশিয়ায় অনুষ্ঠিত ৬৬তম আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতা-২০২৬-এর হিফজুল কোরআন বিভাগে প্রথম স্থান অর্জনকারী বাংলাদেশের হাফেজ ইহতিশামুল হক হিরাকে সংবর্ধনা দেবে সরকার। রোববার (১১ অক্টোবর) ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের এক চিঠিতে এ তথ্য জানানো হয়। চিঠি অনুযায়ী, সোমবার (১২ অক্টোবর) সকাল সাড়ে ১১টায় ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হবে। মন্ত্রণালয়ের চিঠিতে বলা হয়, মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে অনুষ্ঠিত আন্তর্জাতিক এ প্রতিযোগিতায় বিশ্বের বিভিন্ন দেশের প্রতিযোগীদের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে হিফজুল কোরআন বিভাগে প্রথম স্থান অর্জন করেন হাফেজ ইহতিশামুল হক হিরা। তিনি রাজধানীর মারকাযু ফয়জিল কুরআন আল ইসলামিয়া মাদরাসার শিক্ষার্থী। আন্তর্জাতিক পর্যায়ে তাঁর এ সাফল্য বাংলাদেশের জন্য গৌরব বয়ে এনেছে উল্লেখ করে সরকার তাঁকে সংবর্ধনা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এ উপলক্ষে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশনাও দেওয়া হয়েছে। হাফেজ ইহতিশামুল হক হিরার এ অর্জন দেশের ধর্মীয় অঙ্গনে আনন্দ ও গর্বের উপলক্ষ হয়ে উঠেছে। আইও/ |