বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬ ।। ১ আশ্বিন ১৪৩৩ ।। ৫ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
হারামাইনের নিরাপত্তা সব রাজনৈতিক বিরোধের ঊর্ধ্বে: পীর সাহেব চরমোনাই মক্কাকে লক্ষ্য করে ড্রোন হামলার চেষ্টায় বাংলাদেশের নিন্দা ফতোয়া ও আত্মশুদ্ধির ময়দানে মুফতি সাঈদ আহমদ রহ. সৌদিতে ১৩০০ বছরের পুরনো মসজিদের সন্ধান, দেয়ালে নবীজির নাম মক্কার নিরাপত্তা ও পবিত্রতার প্রতি হুমকি গ্রহণযোগ্য নয়: জমিয়ত ‘রাষ্ট্রপরিচালনার ক্ষেত্রে জনপ্রত্যাশা, স্বচ্ছতা ও জবাবদিহিতাকে প্রাধান্য দিচ্ছে সরকার’  দাওরায়ে হাদিসের মেধাবৃত্তির অর্থ বোর্ডে পাঠিয়েছে আল-হাইআতুল উলয়া স্পিকারের সঙ্গে জার্মানির রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ অপরাধের ধরন বদলালেও পুলিশের আধুনিকায়ন সম্ভব হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী সম্পত্তি হস্তান্তর আইন নিয়ে আইনমন্ত্রীর সঙ্গে আলেম প্রতিনিধিদের মতবিনিময়

শ্রীলংকায় মুসলমানদের দোকানপাটে বৌদ্ধদের হামলা : আহত ৫

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: শ্রীলংকার পুর্বাঞ্চলীয় 'আমপারা' শহরে মুসলমানদের ওপর হামলা চালিয়েছে বৌদ্ধরা। এর ফলে অন্তত পাঁচজন মুসলমান আহত হয়েছে। এছাড়া কয়েকটি দোকান ধ্বংস হয়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে একটি মসজিদ।

শ্রীলংকার পুলিশ এসব তথ্য নিশ্চিত করেছে। গত সোমবার রাতে হামলার ঘটনা ঘটলেও খবরটি দেরিতে গণমাধ্যমে এসেছে।

মুসলমানদের একটি দোকানের খাবার সম্পর্কে গুজব রটিয়ে সেখানে হামলা চালানো হয় বলে জানা গেছে। পুলিশ বলেছে, ওই ঘটনা সম্পর্কে তদন্ত চলছে। ঘটনার পর পুলিশ স্থানীয় রাজনীতিবিদ ও ধর্মীয় ব্যক্তিত্বদের নিয়ে একটি বৈঠক করেছেন।

বৈঠকে অংশগ্রহণকারীরা সেখানে শান্তি বজায় রাখার পক্ষে মত দিয়েছেন।

এইচজে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ