বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬ ।। ১ আশ্বিন ১৪৩৩ ।। ৫ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
হারামাইনের নিরাপত্তা সব রাজনৈতিক বিরোধের ঊর্ধ্বে: পীর সাহেব চরমোনাই মক্কাকে লক্ষ্য করে ড্রোন হামলার চেষ্টায় বাংলাদেশের নিন্দা ফতোয়া ও আত্মশুদ্ধির ময়দানে মুফতি সাঈদ আহমদ রহ. সৌদিতে ১৩০০ বছরের পুরনো মসজিদের সন্ধান, দেয়ালে নবীজির নাম মক্কার নিরাপত্তা ও পবিত্রতার প্রতি হুমকি গ্রহণযোগ্য নয়: জমিয়ত ‘রাষ্ট্রপরিচালনার ক্ষেত্রে জনপ্রত্যাশা, স্বচ্ছতা ও জবাবদিহিতাকে প্রাধান্য দিচ্ছে সরকার’  দাওরায়ে হাদিসের মেধাবৃত্তির অর্থ বোর্ডে পাঠিয়েছে আল-হাইআতুল উলয়া স্পিকারের সঙ্গে জার্মানির রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ অপরাধের ধরন বদলালেও পুলিশের আধুনিকায়ন সম্ভব হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী সম্পত্তি হস্তান্তর আইন নিয়ে আইনমন্ত্রীর সঙ্গে আলেম প্রতিনিধিদের মতবিনিময়

ট্রাম্পের নামে নোবেল পুরস্কারের ‘ভুয়া’ মনোনয়ন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম
আন্তর্জাতিক ডেস্ক

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ট ট্রাম্পকে শান্তিতে নোবেল পুরস্কার দেয়ার ব্যাপারে একটি মনোনয়ন ভুয়া বলে প্রমাণিত হয়েছে। এই জালিয়াতির ব্যাপারে নোবেল কমিটি নরওয়ের পুলিশের কাছে অভিযোগ করেছে বলে জানা যাচ্ছে। খবর বিবিসির।

খবরে বলা হয়,    অজ্ঞাতপরিচয় একজন আমেরিকান ‘বলপ্রয়োগের মাধ্যমে বিশ্ব শান্তি' আনার জন্য ট্রাম্পের নাম নোবেল কমিটির কাছে পাঠিয়ে দেন ।

অসলোর নোবেল ইনস্টিটিউটের পরিচালক ওলাভ নিওলস্টাড স্থানীয় সংবাদমাধ্যমকে বলেছেন, ‘আমাদের স্থির বিশ্বাস যে এই মনোনয়ন জাল। এধরনের 'ভুয়া মনোনয়ন' আমরা গত বছরও দেখছি।’

নোবেল কমিটির বিবেচনার জন্য প্রতি বছর মনোনয়ন পাঠানোর শেষ তারিখ ৩১ জানুয়ারি। অক্টোবর মাসের গোড়ার দিকে এই পুরস্কার ঘোষণা করা হয়। আর প্রার্থীদের মনোনয়নের কাজটা চরম গোপনীয়তার মধ্যে চালানো হয়।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ