বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬ ।। ১ আশ্বিন ১৪৩৩ ।। ৫ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
হারামাইনের নিরাপত্তা সব রাজনৈতিক বিরোধের ঊর্ধ্বে: পীর সাহেব চরমোনাই মক্কাকে লক্ষ্য করে ড্রোন হামলার চেষ্টায় বাংলাদেশের নিন্দা ফতোয়া ও আত্মশুদ্ধির ময়দানে মুফতি সাঈদ আহমদ রহ. সৌদিতে ১৩০০ বছরের পুরনো মসজিদের সন্ধান, দেয়ালে নবীজির নাম মক্কার নিরাপত্তা ও পবিত্রতার প্রতি হুমকি গ্রহণযোগ্য নয়: জমিয়ত ‘রাষ্ট্রপরিচালনার ক্ষেত্রে জনপ্রত্যাশা, স্বচ্ছতা ও জবাবদিহিতাকে প্রাধান্য দিচ্ছে সরকার’  দাওরায়ে হাদিসের মেধাবৃত্তির অর্থ বোর্ডে পাঠিয়েছে আল-হাইআতুল উলয়া স্পিকারের সঙ্গে জার্মানির রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ অপরাধের ধরন বদলালেও পুলিশের আধুনিকায়ন সম্ভব হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী সম্পত্তি হস্তান্তর আইন নিয়ে আইনমন্ত্রীর সঙ্গে আলেম প্রতিনিধিদের মতবিনিময়

তালেবানকে রাজনৈতিক দল হিসেবে স্বীকৃতি দেয়া হবে: আশরাফ ঘানি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: আফগান প্রেসিডেন্ট আশরাফ ঘানি জানিয়েছেন, তালেবানকে রাজনৈতিক দল হিসাবে স্বীকৃতি দেওয়ার পরিকল্পনা করছে আফগান সরকার।

তালেবানকে মূল স্রোতে ফিরে আসার আহবান জানিয়ে আফগান প্রেসিডেন্ট আশরাফ ঘানি বলেন, যুদ্ধবিরতি চুক্তিতে সম্মতি হলে তালেবানকে রাজনৈতিক দল হিসেবে স্বীকৃতি দেওয়া হবে। শান্তি ফেরাতে এই উদ্যোগ নেওয়া হয়েছে বলেও তিনি জানান।

বুধবার 'কাবুল প্রসেস কনফারেন্স'-তিনি এসব কথা বলেন।

আশরাফ ঘানি বলেন,  শুধু রাজনৈতিক দল হিসেবে নয় তালেবানকে মূলস্রোতে ফেরাতে নানাভাবে সাহায্য করছে আফগান সরকার। ইতোমধ্যে, বেশ কিছু তালেবান বন্দীকে মুক্তিও দেওয়া হয়েছে।

এছাড়াও কিছু তালেবান নেতার ওপর থেকে নজরবন্দি তুলে নেওয়া হয়েছে। এছাড়া, তালেবান সদস্য ও তাদের পরিবারদের পাসপোর্ট এবং ভিসা দেওয়ার অনুমতি দিচ্ছে সরকার।

আফগানিস্তানের পররাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন রাব্বানি বলেছেন, আশা করা যাচ্ছে আফগানিস্তানে শান্তি ফিরবে। এর ফলে, সমগ্র বিশ্বও উপকৃত হবে।

সূত্র: জি-নিউজ

এসএস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ