বুধবার, ১৯ আগস্ট ২০২৬ ।। ৪ ভাদ্র ১৪৩৩ ।। ৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দাদার ছায়া, চাচার ভালোবাসা এসএসসির ফল পুনর্নিরীক্ষণের আবেদন ৪ লাখ শিক্ষার্থীর শিক্ষাপ্রতিষ্ঠানে ছেলে-মেয়েদের আলাদা ক্লাসরুম চালুর দাবি ছাত্র জমিয়তের কুমিল্লায় ট্রেনে কাটা পড়ে ২ জনের মৃত্যু চা শ্রমিকদের সুরক্ষায় ২০ হাজার রেইনকোট বিতরণ, উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী পরিবহনের পাশাপাশি সর্বক্ষেত্রে নারীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান জ্বালানি সংকট সমাধানে পররাষ্ট্রমন্ত্রীর নেতৃত্বে কাতারে প্রতিনিধি দল ‘রাষ্ট্রের কাঠামোগত সংস্কার না হওয়ায় পরিস্থিতির পরিবর্তন দৃশ্যমান নয়’ দেশের ১৫ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা ইসলামপন্থীরা নিষ্ক্রিয় থাকলে দুর্নীতিবাজরা জনপ্রতিনিধি হবে: আমিরে মজলিস

মিয়ানমারকে ৪৮০ লাখ ডলার সহায়তা দিচ্ছে যুক্তরাষ্ট্র

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: যুক্তরাষ্ট্রের সহায়তামূলক এজেন্সি ইউএসএইড মিয়ানমারের দক্ষিণ-পূর্বাঞ্চলে ৪৮০ লাখ ডলারের উন্নয়নমূলক প্রকল্প ঘোষণা করেছে।

জানা গেছে, মিয়ানমারের কায়াহ রাজ্যে এ সহায়তা দেওয়া হবে। কায়াহ হচ্ছে দেশটির সবচেয়ে অনুন্নত রাজ্য। সেখানে বিভিন্ন জাতিগত গোষ্ঠী ও সেনাবাহিনীর মধ্যে দীর্ঘ লড়াইয়ের ইতিহাস আছে। সেখানে ওই পরিমাণ অর্থ দিয়ে মৌলিক সেবা খাতগুলোর উন্নয়ন করার পরিকল্পনার কথা ঘোষণা করেছে ইউএসএইড।
ওই এজেন্সি থেকে দেয়া একটি বিবৃতিতে মিয়ানমারে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত স্কট মারসিয়েল বলেন, মিয়ানমারের জনগণ, বিশেষ করে সংঘাতকবলিত সম্প্রদায়ের জীবনমানের উন্নয়নে যুক্তরাষ্ট্র দীর্ঘদিন প্রতিশ্রুতিবদ্ধ, তা অব্যাহত থাকবে।

তিনি আরও বলেন, মিয়ানমারে গণতান্ত্রিক পটপরিবর্তনকে সমর্থন করে যুক্তরাষ্ট্র। পাশাপাশি স্থানীয় বিভিন্ন গ্রুপ, সুশীল সমাজ ও সরকারের মধ্যে শান্তি প্রক্রিয়া নিয়ে আলোচনা অনুমোদন করে যুক্তরাষ্ট্র। ইউএসএইডের ওই প্রকল্পের নাম দেয়া হয়েছে ‘অ্যাডভান্সিং কমিউনিটি এমপাওয়ারমেন্ট ইন সাউদার্ন মিয়ানমার’।

স্থানীয় চারটি সংগঠন যুক্তরাষ্ট্রের দেয়া অর্থ কর্মসংস্থান সৃষ্টি, স্বাস্থ্যসেবা, শিক্ষা, পানি ও পয়ঃনিষ্কাশন ব্যবস্থার উন্নয়নে ব্যবহার করবে। এর ফলে কায়াহ রাজ্যে স্থানীয় সম্প্রদায়ের জীবনমান উন্নত ও দৃঢ় হবে বলে আশা করা হচ্ছে।

টিএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ