বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬ ।। ১ আশ্বিন ১৪৩৩ ।। ৫ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
ফতোয়া ও আত্মশুদ্ধির ময়দানে মুফতি সাঈদ আহমদ রহ. সৌদিতে ১৩০০ বছরের পুরনো মসজিদের সন্ধান, দেয়ালে নবীজির নাম মক্কার নিরাপত্তা ও পবিত্রতার প্রতি হুমকি গ্রহণযোগ্য নয়: জমিয়ত ‘রাষ্ট্রপরিচালনার ক্ষেত্রে জনপ্রত্যাশা, স্বচ্ছতা ও জবাবদিহিতাকে প্রাধান্য দিচ্ছে সরকার’  দাওরায়ে হাদিসের মেধাবৃত্তির অর্থ বোর্ডে পাঠিয়েছে আল-হাইআতুল উলয়া স্পিকারের সঙ্গে জার্মানির রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ অপরাধের ধরন বদলালেও পুলিশের আধুনিকায়ন সম্ভব হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী সম্পত্তি হস্তান্তর আইন নিয়ে আইনমন্ত্রীর সঙ্গে আলেম প্রতিনিধিদের মতবিনিময় সন্ধ্যার মধ্যে ৪ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা মক্কায় বিমান হামলার সাইরেন: সতর্ক করলেন মুফতি তাকি উসমানি

'ওরা মুসলিম নয় খ্রীস্টান-তাই সন্ত্রাসী হবে না': ইতালির নির্বাচনে বড় ইস্যু অভিবাসন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: আগামী মাসে ইতালিতে অনুষ্ঠিত হবে জাতীয় নির্বাচন। যাতে প্রধান ইস্যু হয়ে উঠেছে অভিবাসন। গত চার বছরে নৌকায় করে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইতালির মাটিতে এসে নেমেছে প্রায় ৬ লক্ষ লোক।

এই অভিবাসনের ব্যাপারে বিশেষ করে মুসলিম অভিবাসী গ্রহণ করার ব্যাপারে কে কত কড়া নীতি নেবে তাই নিয়ে প্রচারণা চালাচ্ছে বিভিন্ন রাজনৈতিক দল।

এরকমই একটি দল হচ্ছে কাসা পাউন্ড। এর কালো পোশাক পর সদস্যরা চায় ইতালির ইইউ ত্যাগ, সীমান্ত বন্ধ করে দেয়া, এবং সব অভিবাসীকে বের করে দেয়া।

এই দলেরই এক সমর্থক হলেন মাসিমো ত্রেফিলেতি - তিনি গর্বের সাথে নিজেকে এবং নিজের দলকে ফ্যাসিস্ট বলে ঘোষণা করেন।

তিনি যেখানে দাঁড়িয়ে কথা বলছিলেন, তার সামনেই দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষে মুসোলিনির ফ্যাসিস্ট শাসন থেকে মুক্তির স্মারক স্তম্ভ।

তিনি যে ফ্যাসিস্ট শাসনের পতনের স্মারকের সামনে দাঁড়িয়ে নিজেকে গর্বের সাথে ফ্যাসিস্ট বলছেন, তা বুঝতে পেরে ত্রেফিলেতি বললেন - তিনি মনে করেন ১৯৪৫ সালের ২৫শে এপ্রিল তার চোখে 'জাতীয় ক্ষতির দিন', কোন 'গৌরবের দিন' নয়।

কাসা পাউন্ড অবশ্য একটি খুবই ছোট দল। কিন্তু ইতালিতে ৪ঠা মার্চের নির্বাচনের আগে অন্য অনেক পার্টির মুখে একই ধরণের কথা শোনা যাচ্ছে।

লিগ নামে এক দলের নেতা পাওলো গ্রিমোল্ডি বলেছেন, ইউক্রেন বা বেলারুস থেকে অভিবাসী নেয়া অনেক ভালো। কারণ ওরা খ্রীস্টান - মুসলিম নয়। তাই তারা সন্ত্রাসী হতে পারে না।

বিবিসি বাংলার এক প্রতিবেদেনে বলা হয়েছে, ইতালিতে এমন কিছু দল আছে যারা নিজেদেরকে 'ফ্যাসিস্ট' বলে পরিচয় দিতে কোন লজ্জা বোধ করেন না।

নৌকায় করে সাগর পাড়ি দিয়ে এশিয়া, মধ্য এশিয়া, এবং আফ্রিকা থেকে আসা অভিবাসীদের ক্রমশই আরো বেশি 'অবাঞ্ছিত' মনে করা হচ্ছে।

আর বড় বড় দলগুলোর নেতারা পরস্পরের বিরুদ্ধে পাল্লা দিয়ে দেখাতে চাইছেন এদের বিরুদ্ধে তারা কত কঠোর নীতি নেবেন।

এখন জনমত জরিপের দিকে তাকালে দেখা যাচ্ছে মধ্য-দক্ষিণপন্থী জোট সাবেক প্রধানমন্ত্রী সিলভিও বার্লুস্কোনির 'ফোরজা ইতালিয়া' আছে সবার আগে।

বার্লুসকোনি বলেছেন, অবৈধ অভিবাসীরা হচ্ছে বিস্ফোরণের জন্য তৈরি একটি সামাজিক টাইম বোমা।তিনি অঙ্গীকার করেছেন, অভিবাসীদের গণহারে তাদের নিজদেশে ফেরত পাঠানো হবে।

বার্লুসকোনির কোয়ালিশনের একটি সদস্য দল হচ্ছে লিগ। এর প্রধান নেতা মাত্তিও সালভিনি। তিনি ফ্রান্সের দক্ষিণপন্থী নেত্রী মারিন লা পেনের বন্ধু, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ভক্ত।

তার শ্লোগান হচ্ছে 'ইতালিয়ানস ফার্স্ট' - যার অর্থ, ইতালিয়ানদের স্বার্থ সবার আগে।

লিগের ডেপুটি পাওলো গ্রিমোল্ডি বলছিলেন, ইতালিতে কে আসতে বা থাকতে পারবে, তা ইতালিরই ঠিক করতে হবে।

প্রধান রাজনৈতিক দলগুলোর অবস্থান থেকে মনে করা চলে যে বেশির ভাগ ইতালিয়ানই নির্বাচনের আগে এই অভিবাসীদের একটা হুমকি হিসেবে দেখছে।

নানা রকম পদক্ষেপ নেবার পর এখন অবশ্য ইতালিতে অভিবাসী আসা অনেক কমে গেছে। তবে নির্বা্চনের ফল কি হবে তা আন্দাজ করা এখনো কঠিন। বিবিসি।

এসএস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ