বুধবার, ১৯ আগস্ট ২০২৬ ।। ৪ ভাদ্র ১৪৩৩ ।। ৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দাদার ছায়া, চাচার ভালোবাসা এসএসসির ফল পুনর্নিরীক্ষণের আবেদন ৪ লাখ শিক্ষার্থীর শিক্ষাপ্রতিষ্ঠানে ছেলে-মেয়েদের আলাদা ক্লাসরুম চালুর দাবি ছাত্র জমিয়তের কুমিল্লায় ট্রেনে কাটা পড়ে ২ জনের মৃত্যু চা শ্রমিকদের সুরক্ষায় ২০ হাজার রেইনকোট বিতরণ, উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী পরিবহনের পাশাপাশি সর্বক্ষেত্রে নারীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান জ্বালানি সংকট সমাধানে পররাষ্ট্রমন্ত্রীর নেতৃত্বে কাতারে প্রতিনিধি দল ‘রাষ্ট্রের কাঠামোগত সংস্কার না হওয়ায় পরিস্থিতির পরিবর্তন দৃশ্যমান নয়’ দেশের ১৫ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা ইসলামপন্থীরা নিষ্ক্রিয় থাকলে দুর্নীতিবাজরা জনপ্রতিনিধি হবে: আমিরে মজলিস

সিরিয়ায় এক সপ্তাহে পাঁচ শতাধিক বেসামরিক নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সিরিয়ায় বিদ্রোহী নিয়ন্ত্রিত গৌতা শহরে সরকারি বাহিনীর বিমান হামলায় ৫ শতাধিক বেসামরিক নাগরিক নিহত হয়েছে। এদের মধ্যে ১২১ জন শিশু।

বিবিসি জানিয়েছে, শহরটিতে রাশিয়ার অত্যাধুনিক যুদ্ধবিমান পৌছেছে। পরিস্থিতি আরও খারাপতরো হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

গত রবিবার থেকে রাশিয়ার সহযোগিতায় সরকারি বাহিনী বিদ্রোহী এলাকা হিসেবে পরিচিত পূর্ব গৌতায় বিমান হামলা চালাচ্ছে। জাতিসংঘের নিরাপত্তা পরিষদ যুদ্ধবিরতির চেষ্টা চালালেও সম্ভব হয়নি।

মানবাধিকার সংস্থাটি জানিয়েছে, শনিবারের হামলায় নিহত হয়েছে ২৯ বেসামরিক নাগরিক। প্রধান শহর ডৌমাতেই নিহত হয়েছে ১৭ জন।

এ নিয়ে গত এক সপ্তাহে ৫শতাধিক বেসামরিক নাগরিক নিহত হলো। মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন, সিরিয়ায় রাশিয়া অত্যাধুনিক যুদ্ধবিমান এসইউ-৫৭ পাঠিয়েছে। এটা মস্কোর সবচেয়ে জটিল প্রকৃতির যুদ্ধবিমান।

মার্কিন কর্মকর্তারা আশংকা করছেন, সিরিয়ার অভ্যন্তরে থাকা মার্কিন বাহিনীর জন্য এটা আতংকের হতে পারে।

মৃত ব্যক্তির মুচকি হাসি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ