বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬ ।। ১ আশ্বিন ১৪৩৩ ।। ৫ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
ফতোয়া ও আত্মশুদ্ধির ময়দানে মুফতি সাঈদ আহমদ রহ. সৌদিতে ১৩০০ বছরের পুরনো মসজিদের সন্ধান, দেয়ালে নবীজির নাম মক্কার নিরাপত্তা ও পবিত্রতার প্রতি হুমকি গ্রহণযোগ্য নয়: জমিয়ত ‘রাষ্ট্রপরিচালনার ক্ষেত্রে জনপ্রত্যাশা, স্বচ্ছতা ও জবাবদিহিতাকে প্রাধান্য দিচ্ছে সরকার’  দাওরায়ে হাদিসের মেধাবৃত্তির অর্থ বোর্ডে পাঠিয়েছে আল-হাইআতুল উলয়া স্পিকারের সঙ্গে জার্মানির রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ অপরাধের ধরন বদলালেও পুলিশের আধুনিকায়ন সম্ভব হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী সম্পত্তি হস্তান্তর আইন নিয়ে আইনমন্ত্রীর সঙ্গে আলেম প্রতিনিধিদের মতবিনিময় সন্ধ্যার মধ্যে ৪ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা মক্কায় বিমান হামলার সাইরেন: সতর্ক করলেন মুফতি তাকি উসমানি

ভাত নিয়ে মন্তব্য করে সমালোচনার মুখে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: মালয়েশিয়ার প্রধানমন্ত্রী নাজিব রাজাক সম্প্রতি দেশের একটি হাসপাতাল পরিদর্শনে গিয়ে ভাত নিয়ে মন্তব্য করেছিলেন। এ নিয়ে সমালোচনা সৃষ্টি হয়েছে দেশটিতে।

নাজির রাজাক বলেছিলেন, তার কাছে মালয়েশিয়ার জাতীয় খাবার ভাতের চেয়ে দক্ষিণ আমেরিকার দানাদার খাদ্য কুইনোয়া বেশি ভালো লাগে।

ভাত মালেয়েশিয়ার জাতীয় খাবার। সায়েন্স ডিরেক্ট সাময়িকীতে এক গবেষণা প্রতিবেদনে বলা হয়েছে, প্রতিদিন মালয়েশিয়ার একজন প্রাপ্তবয়স্ক মানুষ গড়ে আড়াই প্লেট ভাত খায়। ২০১৫ সাল পর্যন্ত দেশটির সরকার চালের ওপর ভর্তূকি দিত। পরে তা প্রত্যাহার করা হয়।

বৃহস্পতিবার রাজাক বলেছেন, ‘আমি ভাত খাই না। আমি কুইনোয়া খাই। আমার ছেলে আমাকে এটি চিনিয়েছে। এটা ভাতের চেয়ে ভালো।’

প্রধানমন্ত্রীর এই মন্তব্যের পর সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার ঝড় বয়ে যায়। প্রাক্তন প্রেসিডেন্ট ও বর্তমানে দেশটির অন্যতম বিরোধী দলীয় নেতা মাহাথির মোহাম্মদ টুইটারে এক মন্তব্যে লিখেছেন, ‘আমি স্রেফ ভাত খাই।’

ব্যাপক সমালোচনার পর শুক্রবার এক বিৃবতিতে নাজিব রাজাকের দপ্তর এক বিবৃতিতে বলেছে, প্রধানমন্ত্রীর চিকিৎসক এটি খাওয়ার জন্য পরামর্শ দিয়েছেন। এটি তার স্বাস্থ্যকর ডায়েটের অংশ।

বিএনপিকে আ’লীগ নেতার হুশিয়ারি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ