বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬ ।। ১ আশ্বিন ১৪৩৩ ।। ৫ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
ফতোয়া ও আত্মশুদ্ধির ময়দানে মুফতি সাঈদ আহমদ রহ. সৌদিতে ১৩০০ বছরের পুরনো মসজিদের সন্ধান, দেয়ালে নবীজির নাম মক্কার নিরাপত্তা ও পবিত্রতার প্রতি হুমকি গ্রহণযোগ্য নয়: জমিয়ত ‘রাষ্ট্রপরিচালনার ক্ষেত্রে জনপ্রত্যাশা, স্বচ্ছতা ও জবাবদিহিতাকে প্রাধান্য দিচ্ছে সরকার’  দাওরায়ে হাদিসের মেধাবৃত্তির অর্থ বোর্ডে পাঠিয়েছে আল-হাইআতুল উলয়া স্পিকারের সঙ্গে জার্মানির রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ অপরাধের ধরন বদলালেও পুলিশের আধুনিকায়ন সম্ভব হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী সম্পত্তি হস্তান্তর আইন নিয়ে আইনমন্ত্রীর সঙ্গে আলেম প্রতিনিধিদের মতবিনিময় সন্ধ্যার মধ্যে ৪ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা মক্কায় বিমান হামলার সাইরেন: সতর্ক করলেন মুফতি তাকি উসমানি

সোমালিয়ায় আত্মঘাতী বোমা হামলা; নিহত ১৮

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম :  সোমালিয়ায় দুই দফা আত্মঘাতী বোমা হামলায় ১৮ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ২০ জনের মতো। হামলার সময় কয়েকজন জঙ্গি আগ্নেয়াস্ত্র নিয়ে হামলা চালায়। পরবর্তীতে তাদের পাঁচজনকে গুলি করে হত্যা করে দেশটির নিরাপত্তা বাহিনী।

শুক্রবার দেশটির রাজধানী মোগাদিশুতে প্রেসিডেন্টের বাস ভবনের সামনের একটি রেস্টুরেন্টে রাখা গাড়িতে একটি বোমা হামলার ঘটনা ঘটে বলে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো জানিয়েছে।

সোমালিয়া পুলিশ জানিয়েছে, রেস্টুরেন্টের ভেতরে আরও অন্তত ২০ জনকে জিম্মি করে রেখেছে জঙ্গিরা। তাদের উদ্ধারে তৎপরতা চালাচ্ছে দেশটির আইনশৃঙ্খলা বাহিনী।

এছাড়া দ্বিতীয় বোমাটি প্রেসিডেন্টের বাস ভবনের সামনে বিস্ফোরিত হয়। গোটা ভবন ঘিরে রেখেছে পুলিশ। উদ্ধার কাজ চলছে।

ইতোমধ্যেই হামলার দায় স্বীকার করেছে পূর্ব আফ্রিকার জঙ্গি সংগঠন আল-শাবাব।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ