বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬ ।। ১ আশ্বিন ১৪৩৩ ।। ৫ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
ফতোয়া ও আত্মশুদ্ধির ময়দানে মুফতি সাঈদ আহমদ রহ. সৌদিতে ১৩০০ বছরের পুরনো মসজিদের সন্ধান, দেয়ালে নবীজির নাম মক্কার নিরাপত্তা ও পবিত্রতার প্রতি হুমকি গ্রহণযোগ্য নয়: জমিয়ত ‘রাষ্ট্রপরিচালনার ক্ষেত্রে জনপ্রত্যাশা, স্বচ্ছতা ও জবাবদিহিতাকে প্রাধান্য দিচ্ছে সরকার’  দাওরায়ে হাদিসের মেধাবৃত্তির অর্থ বোর্ডে পাঠিয়েছে আল-হাইআতুল উলয়া স্পিকারের সঙ্গে জার্মানির রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ অপরাধের ধরন বদলালেও পুলিশের আধুনিকায়ন সম্ভব হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী সম্পত্তি হস্তান্তর আইন নিয়ে আইনমন্ত্রীর সঙ্গে আলেম প্রতিনিধিদের মতবিনিময় সন্ধ্যার মধ্যে ৪ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা মক্কায় বিমান হামলার সাইরেন: সতর্ক করলেন মুফতি তাকি উসমানি

পাকিস্তানের ওপর ‘সন্তুষ্ট নন’ ট্রাম্প!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে পাকিস্তানের অগ্রগতিতে ‘সন্তুষ্ট নন’ ট্রাম্প। এক সংবাদ সম্মেলনে এমনটাই জানিয়েছেন হোয়াইট হাউজের ডেপুটি প্রেস সচিব রাজ শাহ।

তিনি বলেছেন, পাকিস্তানের সঙ্গে সম্পর্ক কিছুটা ঠিকঠাক হয়েছে। শাহ বলেন, আমরা এই প্রথমবারের মতো সন্ত্রাসবাদ ইস্যুতে তাদের ভূমিকা জন্য পাকিস্তানকে দায়ী করছি।

তিনি আরও বলেন, আমাদের এই উদ্বেগের কিছু বিষয় পাকিস্তান মেনে নিয়েছে। কিন্তু সন্ত্রাসবাদের বিষয়ে তাদের ভূমিকায় প্রেসিডেন্ট ট্রাম্প সন্তুষ্ট হতে পারেননি।
দক্ষিণ এশিয়া নীতিতে প্রেসিডেন্ট ট্রাম্পের অগ্রগতি নিয়ে এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন রাজ শাহ।

২০১৭ সালের আগস্টে মার্কিন দক্ষিণ এশিয়া নীতি ঘোষণার সময় ট্রাম্প পাকিস্তানকে ‘বিশৃঙ্খলকারী, সহিংসতা ও সন্ত্রাসীদের নিরাপদ স্বর্গ’ হিসেবে বর্ণনা করেন।

প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, যাদের সঙ্গে লড়াইয়ের জন্য আমরা শত শত কোটি ডলার দিয়ে যাচ্ছি, পাকিস্তান তাদেরকেই আশ্রয়-প্রশ্রয় দিচ্ছে। কিন্তু এটার পরিবর্তন ঘটাতে হবে। যারা যুক্তরাষ্ট্রের বাহিনী ও কর্মকর্তাদের টার্গেট করে তাদের সঙ্গে বন্ধুত্ব টিকতে পারে না। তাই সভ্যতা, শৃঙ্খলা ও শান্তির জন্য পাকিস্তান যে নিবেদিত সেটা দেখাতে হবে।

খবর:  ইন্ডিয়া টুডে/এইচজে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ