বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬ ।। ১ আশ্বিন ১৪৩৩ ।। ৫ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মক্কাকে লক্ষ্য করে ড্রোন হামলার চেষ্টায় বাংলাদেশের নিন্দা ফতোয়া ও আত্মশুদ্ধির ময়দানে মুফতি সাঈদ আহমদ রহ. সৌদিতে ১৩০০ বছরের পুরনো মসজিদের সন্ধান, দেয়ালে নবীজির নাম মক্কার নিরাপত্তা ও পবিত্রতার প্রতি হুমকি গ্রহণযোগ্য নয়: জমিয়ত ‘রাষ্ট্রপরিচালনার ক্ষেত্রে জনপ্রত্যাশা, স্বচ্ছতা ও জবাবদিহিতাকে প্রাধান্য দিচ্ছে সরকার’  দাওরায়ে হাদিসের মেধাবৃত্তির অর্থ বোর্ডে পাঠিয়েছে আল-হাইআতুল উলয়া স্পিকারের সঙ্গে জার্মানির রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ অপরাধের ধরন বদলালেও পুলিশের আধুনিকায়ন সম্ভব হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী সম্পত্তি হস্তান্তর আইন নিয়ে আইনমন্ত্রীর সঙ্গে আলেম প্রতিনিধিদের মতবিনিময় সন্ধ্যার মধ্যে ৪ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা

এএসআই-এর জরিপ; তাজমহল কখনও শিবমন্দির ছিল না

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম :  নভারতের আগ্রার ঐতিহাসিক তাজমহল কখনও শিবমন্দির ছিল না। জরিপ শেষে এমন একটি প্রতিবেদন আদালতে জমা দিয়েছে দেশটির প্রত্নতত্ত্ব জরিপ বিভাগ )। তারা বলছে, এটি সম্রাট শাহজাহান ও তার স্ত্রী মমতাজ মহলের একটি কবর। খবর ইন্ডিয়া টুডের।

এই জরিপের মধ্য দিয়ে মন্দির না স্মৃতিসৌধ সেটির ব্যাপারে বিতর্কের অবসান হবে বলে ধারণা করা হচ্ছে।

উত্তর প্রদেশের আগ্রায় স্থানীয় একটি আদালতে এফিডেফিট জমা দেয় এএসআই। এএসআই’র আইনজীবী অঞ্জনী শর্মা বলেছেন, সম্রাট শাহজাহান প্রয়াত স্ত্রী মমতাজের স্মরণে তাজমহল নির্মাণ করেছেন।

তিনি আরও বলেন, যে ‘তথ্যপ্রমাণ’ উস্থাপন করা হয়েছে তাতে বলাই যায় ‘তেজোমহল’ দাবিটি কাল্পনিক।

অঞ্জনী বলেন, সুপ্রিম কোর্ট ইতোমধ্যেই বলে দিয়েছে তাজমহলের কোন অংশ পর্যটকদের জন্য খোলা থাকবে। তাই এই বিষয় নিয়ে পর্যালোচনার কোনো দরকার নেই।

প্রত্নতত্ত্ব জরিপ বিভাগের কর্মকর্তা জানাচ্ছেন, এই বিতর্কের মূলে রয়েছে নিজেকে ইতিহাসবিদ দাবি করা পিএন ওক নামে এক ব্যক্তির লিখিত একটি বই। যেখানে তিনি এটির হিন্দু শিকড়ের স্বপক্ষে তথাকথিত তথ্যপ্রমাণ উপস্থাপন করেছেন।

ওই বই প্রকাশিত হওয়ার পর থেকেই থেমে থেমে এই বিতর্ক মাথাচাড়া দিয়ে ওঠে। আর রাজনৈতিক নেতাদের দায়িত্বজ্ঞানহীন বক্তব্য পরিস্থিতি আরও জটিল করে তুলেছে।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ