বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬ ।। ১ আশ্বিন ১৪৩৩ ।। ৫ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মাদরাসায় অনাকাঙ্ক্ষিত ঘটনা প্রতিরোধে কী বলছেন চিন্তাশীল আলেমরা পশ্চিমবঙ্গে ‘ইনশাআল্লাহ’, ‘জাজাকাল্লাহ’ বলে বিপাকে পুলিশ কর্মকর্তা কুমিল্লা আইনজীবী সমিতিতে ইসলামী আইনজীবী পরিষদের মতবিনিময় চামড়া শিল্পে ইতালির বিনিয়োগ ও অংশীদারত্ব বাড়ানোর উদ্যোগ পশ্চিমবঙ্গে মধ্যরাতে ধরে নিয়ে যাওয়া হচ্ছে বাংলাভাষী মুসলিমদের! হারামাইনের নিরাপত্তা সব রাজনৈতিক বিরোধের ঊর্ধ্বে: পীর সাহেব চরমোনাই মক্কাকে লক্ষ্য করে ড্রোন হামলার চেষ্টায় বাংলাদেশের নিন্দা ফতোয়া ও আত্মশুদ্ধির ময়দানে মুফতি সাঈদ আহমদ রহ. সৌদিতে ১৩০০ বছরের পুরনো মসজিদের সন্ধান, দেয়ালে নবীজির নাম মক্কার নিরাপত্তা ও পবিত্রতার প্রতি হুমকি গ্রহণযোগ্য নয়: জমিয়ত

যে ভাষায় কথা বলার মানুষ মাত্র ৩জন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: পৃথিবীর মোট জনসংখ্যার ৯৬ শতাংশ মানুষ বিশ্বের সর্বাধিক প্রচলিত ১১টি ভাষাতে কথা বলেন।

আবার এমন অনেক দেশ রয়েছে যেখানে কয়েকশ ভাষা প্রচলিত। উদাহরণ হিসেবে পাপুয়া নিউগিনি ও ইন্দোনেশিয়ার কথা বলা যায়। পাপুয়া নিউগিনিতে ৮৫০টিরও বেশি ভাষা রয়েছে আর ইন্দোনেশিয়ার রয়েছে ৬৭০টি ভাষা। এই সব ভাষার অনেকগুলিই আবার পরস্পরের সঙ্গে সংযুক্ত।

তবে পৃথিবীতে এমন কিছু ভাষা রয়েছে যেটি কোনো নির্দিষ্ট ভৌগোলিক এলাকার মানুষের মধ্যেই সীমাবদ্ধ।

বংশ পরম্পরায় এই ভাষা টিকে থাকে। কিন্তু যখন বংশধররা বিলুপ্ত হয়ে যায় তখন তাদের সেই ভাষাও বিলুপ্ত হয়ে যায়। বাস্ক, উস্কারার মতো অনেক ভাষা বক্তার অভাবে বিলুপ্ত হয়ে গেছে। এবার বিলুপ্তির দ্বারপ্রান্তে উত্তর পাকিস্তানের দুর্গম, পাহাড়ি অঞ্চলের ‘বাদেশি ভাষা’। ইন্দো-ইরানিয়ান এই ভাষাটি অনেক বছর ধরে শুধু উত্তর পাকিস্তানের একটি গোষ্ঠীর মুখেই টিকে আছে।

এখন সেই ভাষায় কথা বলার জন্য বেঁচে আছেন মাত্র তিন জন। আশঙ্কা করা হচ্ছে এই তিন জনের যে কোনো দুই জনের মৃত্যু হলেই পুরোপুরি বিলুপ্ত হয়ে যাবে ‘বাদেশি ভাষা’।

টিএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ