রবিবার, ২১ জুন ২০২৬ ।। ৭ আষাঢ় ১৪৩৩ ।। ৬ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
জামালপুরে বজ্রপাতে কৃষকের মৃত্যু শান্তি আলোচনার মাঝেই ইরানে ফের হামলার হুমকি ট্রাম্পের চৈতালী চক্রবর্তীকে গ্রেপ্তার ও আইনজীবী সনদ বাতিলের দাবি হেফাজতের সুইজারল্যান্ডে ইরান-যুক্তরাষ্ট্রের শান্তি আলোচনা শুরু ডিসি সরওয়ার আলমের প্রত্যাহার আদেশ বাতিলের দাবিতে সিলেটে মানববন্ধন, হরতালের হুঁশিয়ারি মালয়েশিয়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান সাভারে বজ্রপাতে ৩ জনের মৃত্যু ‘জিয়াউলের নেতৃত্বে ভারত-বাংলাদেশজুড়ে ‘কিলিং নেটওয়ার্ক’ সক্রিয় ছিল’  সংসদে প্রধানমন্ত্রীকে নিয়ে হান্নান মাসউদের বক্তব্য ঘিরে উত্তেজনা ‘রামমূর্তি স্থাপনের অজুহাতে স্বাধীনতা-সার্বভৌমত্ব নিয়ে গভীর ষড়যন্ত্র চলছে’

আমেরিকার পাতা ফাঁদ থেকে পাকিস্তানকে বাঁচিয়ে দিল চীন-সৌদি-তুর্কি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সন্ত্রাসবাদে মদদ দেয়ার অভিযোগে পাকিস্তানের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার জন্য মার্কিন সমর্থিত একটি প্রচেষ্টা নস্যাৎ হয়ে গেছে। চীন, তুরস্ক ও সৌদি আরব মার্কিন ওই প্রচেষ্টার বিরুদ্ধ অবস্থান নেয়ায় তা বাস্তবায়ন হতে পারে নি।

সন্ত্রাসবাদে মদদ দেয়ার অভিযোগ চলতি সপ্তাহে আমেরিকা পাকিস্তানকে অর্থনৈতিক সংক্রান্ত আন্তর্জাতিক নজরদারি তালিকায় অন্তর্ভুক্ত করতে চেয়েছিল। ফ্রান্সের রাজধানী প্যারিসে ফিন্যান্সিয়াল অ্যাকশন টাস্ক ফোর্স বা এফএটিএ’ বৈঠকে বিষয়টি নিয়ে আমেরিকা পেছনে থেকে কাজ করছিল। আমেরিকা বলে আসছে- পাকিস্তান সন্ত্রাসীদেররকে অর্থ যোগান দিচ্ছে এবং জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রস্তাব বাস্তবায়নের বিরুদ্ধে কাজ করেছে।

পাকিস্তানের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার যে প্রক্রিয়া চলছিল তার সঙ্গে জড়িত এক কর্মকর্তা ওয়াল স্ট্রিট জার্নালকে বলেন, এফএটিএ’র বৈঠকের পর বুধবার মার্কিন প্রক্রিয়া নস্যাৎ করার চেষ্টা শুরু হয়। ওয়াল স্ট্রিট জার্নাল বলেছে, মার্কিন প্রশাসনের সঙ্গে সৌদি আরবের অস্বাভাবিক মতপার্থক্যের ঘটনা ঘটেছে যা সচরাচর দেখা যায় না।

সৌদি আরব পারস্য উপসাগরীয় সহযোগিতা পরিষদ বা পিজিসিসি’র পক্ষ থেকে পাকিস্তানের প্রতি সমর্থন দেয় এবং ইসলামাবাদকে কালোতালিকাভুক্ত করার বিরোধিতা করে। পিজিসিসি সম্মিলিতভাবে এফএটিএ'র সদস্য এবং সৌদি আরবে সংস্থার পক্ষ থেকে পাকিস্তানের প্রতি সমর্থন জানায়। বিষয়টি নিয়ে বৃহস্পতিবার নতুন করে ভোট হতে পারে বলে মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র হিদার নোয়ের্ত জানিয়েছেন।

এইচজে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ