রবিবার, ২১ জুন ২০২৬ ।। ৭ আষাঢ় ১৪৩৩ ।। ৬ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
চৈতালী চক্রবর্তীকে গ্রেপ্তার ও আইনজীবী সনদ বাতিলের দাবি হেফাজতের সুইজারল্যান্ডে ইরান-যুক্তরাষ্ট্রের শান্তি আলোচনা শুরু ডিসি সরওয়ার আলমের প্রত্যাহার আদেশ বাতিলের দাবিতে সিলেটে মানববন্ধন, হরতালের হুঁশিয়ারি মালয়েশিয়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান সাভারে বজ্রপাতে ৩ জনের মৃত্যু ‘জিয়াউলের নেতৃত্বে ভারত-বাংলাদেশজুড়ে ‘কিলিং নেটওয়ার্ক’ সক্রিয় ছিল’  সংসদে প্রধানমন্ত্রীকে নিয়ে হান্নান মাসউদের বক্তব্য ঘিরে উত্তেজনা ‘রামমূর্তি স্থাপনের অজুহাতে স্বাধীনতা-সার্বভৌমত্ব নিয়ে গভীর ষড়যন্ত্র চলছে’ মামুনুল হক ইস্যুতে এবার নিজের বক্তব্যও এক্সপাঞ্জ করলেন স্পিকার রাজধানীতে সারা দিনের ভ্যাপসা গরম শেষে স্বস্তির বৃষ্টি

স্কুলে বোকো হারামের হামলা, ১১১ ছাত্রী নিখোঁজ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ফের বোকো হারামের হামলার ঘটনা ঘটেছে নাইজেরিয়ায়। এতে ১১ জন স্কুল ছাত্রী নিখোঁজ হয়েছেন।

দেশটির উত্তর-পূর্বাঞ্চলীয় ইয়োব প্রদেশের একটি স্কুলে গত সোমবার এ ঘটনা ঘটে।  এ ঘটনায় আরো অনেকে অপহরণ হওয়ার আশঙ্কা প্রকাশ করেছে।

ইয়োবের পুলিশ কমিশনার আবদু মালিকি সুনমুনু আলজাজিরাকে জানান, সোমবার প্রদেশের দাপচি শহরের একটি মাধ্যমিক স্কুলে বন্দুকধারীরা হামলা চালালে শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তারা পালাতে বাধ্য হন।

পরদিন মঙ্গলবার স্কুলে ১১১ ছাত্রী অনুপস্থিত ছিল। তবে তাদের অপহরণ করা হয়েছে কি না, তা নিশ্চিত জানা যায়নি। তিনি এ ঘটনাটিকে ‘খুব সংবেদনশীল পরিস্থিতি’ বলে মন্তব্য করেন।

ইয়োবে প্রদেশের গভর্নরের মুখপাত্র আবদুল্লাহি বেগো জানান, হামলার পর অপহৃত ছাত্রীদের কয়েকজনকে গত বুধবার উদ্ধার করেছে দেশটির সেনাবাহিনী।

এ ঘটনাটি শিক্ষার্থীদের অভিভাবকদের মনে ভয়ের সৃষ্টি করছে। তাঁরা বলছেন, এটি তাঁদের ২০১৪ সালে হওয়া অপহরণের ঘটনাকে স্মরণ করিয়ে দিচ্ছে। ওই সময় চিবুক শহর থেকে ২৭৬ স্কুলছাত্রীকে অপহরণ করে বোকো হারাম।

টিএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ