রবিবার, ২১ জুন ২০২৬ ।। ৭ আষাঢ় ১৪৩৩ ।। ৬ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
জামালপুরে বজ্রপাতে কৃষকের মৃত্যু শান্তি আলোচনার মাঝেই ইরানে ফের হামলার হুমকি ট্রাম্পের চৈতালী চক্রবর্তীকে গ্রেপ্তার ও আইনজীবী সনদ বাতিলের দাবি হেফাজতের সুইজারল্যান্ডে ইরান-যুক্তরাষ্ট্রের শান্তি আলোচনা শুরু ডিসি সরওয়ার আলমের প্রত্যাহার আদেশ বাতিলের দাবিতে সিলেটে মানববন্ধন, হরতালের হুঁশিয়ারি মালয়েশিয়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান সাভারে বজ্রপাতে ৩ জনের মৃত্যু ‘জিয়াউলের নেতৃত্বে ভারত-বাংলাদেশজুড়ে ‘কিলিং নেটওয়ার্ক’ সক্রিয় ছিল’  সংসদে প্রধানমন্ত্রীকে নিয়ে হান্নান মাসউদের বক্তব্য ঘিরে উত্তেজনা ‘রামমূর্তি স্থাপনের অজুহাতে স্বাধীনতা-সার্বভৌমত্ব নিয়ে গভীর ষড়যন্ত্র চলছে’

সেনাপ্রধানের বক্তব্যে মুসলিম বা ধর্ম বিদ্ধেষ ছিলো না: ভারতীয় সেনাবাহিনী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম, ডেস্ক: ভারতীয় সেনাবাহিনী দাবি করছে দেশটির সেনা প্রধান বিপিন রাওয়াতের মন্তব্য রাজনৈতিক কিংবা ধর্মীয় ছিলো না।

সেনাবাহিনীর পক্ষ থেকে বলা হয়, তিনি আসামের ব্যাপারে যে মন্তব্য করেছেন, তাতে কেবল মুসলিম জনসংখ্যা বৃদ্ধির রিপোর্টের কথা উল্লেখ করা হয়েছে এবং অল ইন্ডিয়া ডেমোক্রেটিক ফ্রন্টের উত্থান নিয়ে আলোচনা রয়েছে। এর বাইরে মুসলিম কিংবা ধর্মীয় বিদ্বেষ ছড়ানোর মতো কিছু বলেননি তিনি।

উল্লেখ্য, গত বুধবার ভারতের সেনাপ্রধান বিপিন রাওয়াত বলেছেন, ভারতের বিরুদ্ধে ছায়া যুদ্ধ জারি রাখতে নতুন কৌশল অবলম্বন করছে পাকিস্তান। কাশ্মিরের ছায়াযুদ্ধকে ভারতের উত্তর পূর্বাঞ্চলে ছড়িয়ে দিতে উঠে পড়ে লেগেছে প্রতিবেশি দেশটি।

তিনি আরো বলেন, বাংলাদেশ থেকে সীমান্ত পেরিয়ে সেখানকার মানুষদের ভারতে ঢোকাতে মদদ যোগাচ্ছে পাকিস্তান। ভারতের এই প্রান্তকেও কাশ্মিরের মতো অস্থির করে রাখতে পরিকল্পনা করে এই কাজ করা হচ্ছে।

পাকিস্তান পরিকল্পনা করে বাংলাদেশ থেকে ভারতে মানুষ অনুপ্রবেশ করাচ্ছে। একবার এই এলাকাকে হাতের মুঠোয় করে নিলে এখানেও ছায়াযুদ্ধ চালাতে তাদের সুবিধা হবে। আর পাকিস্তানকে এই কাজে মদদ যোগাচ্ছে তাদের সব কিছুর বন্ধু চীন বলেও মন্তব্য করেন তিনি।

তার এ ধরনের মন্তব্যের ব্যাপক সমালোচনা শুরু হয়। অল ইন্ডিয়া ডেমোক্রেটিক ফ্রন্টের বদরুদ্দিন আজমল সেনাপ্রধানের মন্তব্যের প্রতিবাদ জানিয়ে বলেন, জেনারেল বিপিন রাওয়াত রাজনৈতিক বক্তব্য দিয়েছেন। এটা একেবারেই দুঃখজনক।

এসএস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ