রবিবার, ২১ জুন ২০২৬ ।। ৭ আষাঢ় ১৪৩৩ ।। ৬ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
জামালপুরে বজ্রপাতে কৃষকের মৃত্যু শান্তি আলোচনার মাঝেই ইরানে ফের হামলার হুমকি ট্রাম্পের চৈতালী চক্রবর্তীকে গ্রেপ্তার ও আইনজীবী সনদ বাতিলের দাবি হেফাজতের সুইজারল্যান্ডে ইরান-যুক্তরাষ্ট্রের শান্তি আলোচনা শুরু ডিসি সরওয়ার আলমের প্রত্যাহার আদেশ বাতিলের দাবিতে সিলেটে মানববন্ধন, হরতালের হুঁশিয়ারি মালয়েশিয়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান সাভারে বজ্রপাতে ৩ জনের মৃত্যু ‘জিয়াউলের নেতৃত্বে ভারত-বাংলাদেশজুড়ে ‘কিলিং নেটওয়ার্ক’ সক্রিয় ছিল’  সংসদে প্রধানমন্ত্রীকে নিয়ে হান্নান মাসউদের বক্তব্য ঘিরে উত্তেজনা ‘রামমূর্তি স্থাপনের অজুহাতে স্বাধীনতা-সার্বভৌমত্ব নিয়ে গভীর ষড়যন্ত্র চলছে’

ইরাকে মার্কিন সেনার প্রয়োজন নেই : হাশ্‌দ আশ-শাবি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম
আন্তর্জাতিক ডেস্ক

ইরাকের জনপ্রিয় স্বেচ্ছাসেবী সংগঠন হাশ্‌দ আশ-শাবি বলেছে, উগ্র সন্ত্রাসী গোষ্ঠী দায়েশের পতন হয়েছে এবং এখন আর কোনো অজুহাতে ইরাকে মার্কিন সেনাদের উপস্থিতির প্রয়োজন নেই।

ইরানের ইংরেজি ভাষার টেলিভিশন চ্যানেল প্রেস টিভিকে দেয়া সাক্ষাৎকারে হাশ্‌দ আশ-শাবির কমান্ডার হাদি আল-আমেরি একথা বলেছেন। ইরাকে বর্তমানে কত সেনা অবস্থান করছে তার প্রকৃত সংখ্যা প্রকাশ করতে ইরাক সরকারের প্রতি তিনি আহ্বান জানান।

কমান্ডার আমেরি বলেন, আমরা বলি যে, বাগদাদ সরকারের অনুরোধে আমেরিকা ইরাকে সেনা পাঠিয়েছে। অথচ আমরা এখনো পরিষ্কার নই যে, ইরাকে আমেরিকার কত সেনা মোতায়েন করা হয়েছে।" তিনি জোর দিয়ে বলেন, ইরাকের অভ্যন্তরে হস্তক্ষেপ করার কোনো সুযোগ দেবে না হাশ্‌দ আশ-শাবি।

ইরাকের এ কমান্ডার আরও বলেন, আমরা আশা করি ইরাকে কত সেনা থাকা উচিত তা পরিষ্কার করবে সরকার এবং বাকি সেনাদের দেশ থেকে চলে যাওয়ার কথা বলবে।

সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ের নামে ২০০৩ সালে সর্বপ্রথম ইরাকে সামরিক আগ্রাসন চালায় আমেরিকা এবং দীর্ঘদিন ধরে সেনা মোতায়েন রাখে। এরপর ২০১৪ সালে সন্ত্রাসী গোষ্ঠী দায়েশ ইরাকে সহিংসতা শুরু করলে একই অজুহাতে আমেরিকা আবারো সেনা পাঠায়। কিন্তু ইরাকে দায়েশ-বিরোধী লড়াইয়ে আমেরিকার তেমন কোনো উল্লেখযোগ্য তৎপরতা চোখে পড়েনি। পার্সটুডে।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ