শনিবার, ২১ নভেম্বর ২০২৬ ।। ৬ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১১ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
সন্ধ্যার মধ্যে ৭ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা পাগলা মসজিদের দানবাক্সে এবার ৫১ বস্তা টাকা, চলছে গণনা মুক্তিযোদ্ধাদের সম্মান ও সহযোগিতা অব্যাহত রাখবে রাষ্ট্র : প্রধানমন্ত্রী আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ৭ জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন ২১ নভেম্বর ২০২৬-এর নামাজের সময়সূচি ‘মুক্তিযুদ্ধে সশস্ত্র বাহিনীর বীরত্ব ও আত্মত্যাগ জাতীয় ইতিহাসের গৌরবোজ্জ্বল অধ্যায়’  নকীব পদকে ভূষিত শরীফ মুহাম্মাদ, সমর ইসলাম ও কলরব নারায়ণগঞ্জে ইসলামী শ্রমিক আন্দোলনের জেলা-মহানগর কমিটি ঘোষণা যাত্রাবাড়ীতে দাওয়াতুল হকের ৩১তম মারকাজি ইজতেমা আজ নিজেকে ‘রাসুল’ দাবি করে ভিডিও প্রকাশ, ভণ্ড পীর গ্রেপ্তার

ভাষা চর্চা নিয়ে তিন আলেমের ৩ বই

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আতাউর রহমান খসরু

কোনো এক দরবেশের কাছ থেকে গফরগাঁয়ের জমিদারি পেয়েছিলেন মাওলানা মুহিউদ্দীন খান রহ.। জমিদারির সনদ হিসেবে দরবেশ শিশু মুহিউদ্দীন খানের কানে একটা কলম গুজে দিয়েছিলেন।

কলমটি বুঝে পেয়েছিলেন তিনি এবং সাথে বাংলা ভাষায় ইসলামি সাহিত্যের জমিদারি।

মাওলানা মুহিউদ্দীন খান রহ. তার জমিদারির ওয়ারিস হস্তান্তর করে গেছেন এ দেশের অসংখ্য আলেমের হাতে। এখন আলেমদের হাতে হাতে কলম। তারা বাংলায় লেখেন, চর্চা করেন বাংলায় বলেন ইসলামের কথা।

আলেমরা এখন শুধু বাংলা লেখেন না বাংলা ভাষা নিয়েও লেখেন; এবং তা করেন বাংলা ভাষা বিষয়ে কথা বলার অধিকার তাদের হয়েছে বলেই। আজকের আয়োজন বাংলা ভাষার উপর লেখা ৩ আলেমের বই নিয়ে।

১. এসো কলম মেরামত করি
দারুল কলম, পৃষ্ঠা-৩২৯, মূল্য-১৬০

বাংলাদেশের অন্যতম শিক্ষাবিদ আলেম মাওলানা আবু তাহের মিছবাহ। তিনি একটি শিক্ষাধারার স্রষ্টা। ভালোবাসেন শিশু ও শিক্ষা নিয়ে কাজ করতে। তার জীবনের মূল সংগ্রাম আরবি ভাষার বিশুদ্ধ চর্চা হলেও বাংলাভাষার চর্চায় তিনি একজন সিদ্ধ পুরুষ।

তার শিক্ষা মিশনের মূল শ্লোগান ইসলামি শিক্ষার মাধ্যম হবে আরবি এবং তা চর্চা করা হবে বিশুদ্ধ বাংলায়।

কোমল হৃদয় শিশুদের বাংলা শেখাতে তিনি প্রকাশ করেন ‘পুষ্প’ নামের সাহিত্য পত্রিকা।

‘এসো কলম মেরামত করি’ মূলত পুষ্পের একটি পাঠকপ্রিয় বিভাগ। এ বিভাগে মাওলানা আবু তাহের মিছবাহ শিশুদের নানান প্রশ্নের উত্তর দেন। ছন্দময় গদ্যে ধরিয়ে দেন তাদের ভুল। তারই সংকলিত রূপ ‘এসো কলম মেরামত করি’ বইটি।

মাওলানা আবু তাহের মিছবাহের চিরায়ত মায়াভরা গদ্যে ‘এসো কলম মেরামত করি’। বইয়ের শুরু অংশে লেখক বাংলা ভাষার অনাচার তুলে ধরে বুঝিয়েছেন কেনো আলেমদের কলমচর্চায় মনোযোগ দিতে হবে।

তবে ব্যাকারণ বইয়ের মতো নিরস আলোচনায় না যেয়ে সাহিত্যের সতেজ ঢেলে দিয়েছেন তাতে। মোট দশটি অধ্যায়ে তিনি আলোচনা করেছেন লেখালেখির প্রয়োজনীয়তা, উদ্দেশ্য, বানান, অলঙ্কার, সমালোচনা ও ডায়েরি ইত্যাদি বিষয় নিয়ে।

বইয়ে লেখালেখির বিষয় সমারোহ কম হলেও হৃদয় কল্লোলের কোনো কমতি নেই। যেমন কলমের ভাষ্যে লেখক বলেছেন, আর কতকাল থাকবে অচেতন গাফলাতের ঘুমে?

একদিন তো দাঁড়াতে হবে আল্লাহর সামনে। সেদিন আমি ফরিয়াদ জানাবো আল্লাহর কাছে। সেদিন আমি নালিশ দায়ের করবো তোমাদের নামে, ‘হে আল্লাহ, তুমি তো কাওমের মà¦