শনিবার, ২১ নভেম্বর ২০২৬ ।। ৬ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১১ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
সন্ধ্যার মধ্যে ৭ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা পাগলা মসজিদের দানবাক্সে এবার ৫১ বস্তা টাকা, চলছে গণনা মুক্তিযোদ্ধাদের সম্মান ও সহযোগিতা অব্যাহত রাখবে রাষ্ট্র : প্রধানমন্ত্রী আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ৭ জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন ২১ নভেম্বর ২০২৬-এর নামাজের সময়সূচি ‘মুক্তিযুদ্ধে সশস্ত্র বাহিনীর বীরত্ব ও আত্মত্যাগ জাতীয় ইতিহাসের গৌরবোজ্জ্বল অধ্যায়’  নকীব পদকে ভূষিত শরীফ মুহাম্মাদ, সমর ইসলাম ও কলরব নারায়ণগঞ্জে ইসলামী শ্রমিক আন্দোলনের জেলা-মহানগর কমিটি ঘোষণা যাত্রাবাড়ীতে দাওয়াতুল হকের ৩১তম মারকাজি ইজতেমা আজ নিজেকে ‘রাসুল’ দাবি করে ভিডিও প্রকাশ, ভণ্ড পীর গ্রেপ্তার

ফিলিস্তিনিদের প্রতিরোধের প্রতীক ১৬ বছরের এক কিশোরী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

সাখাওয়াত উল্লাহ
আন্তর্জাতিক ডেস্ক

আহেদ তামিমি। গত বছরে ইসরায়েলি সৈন্যকে থাপ্পর মারার জন্য বেশ আলোচিত ছিলেন তিনি। মাত্র ১৬ বছর বয়সী এই মেয়েটি ফিলিস্তিনিদের প্রতিরোধে এক বীর প্রতীক হিসেবে আখ্যায়িত হয়েছেন।

ইসরায়েল-ফিলিস্তিনের মধ্যে জেরুজালেম নিয়ে দ্বন্দ্ব বহু বছর ধরেই চলে আসছে, তবে সাম্প্রতিক সময়ে এই সমস্যাটি আরও বৃদ্ধি পেয়েছে। ইসরায়েলি সৈন্যদের ফিলিস্তিনি ভূমি দখল থেকে শুরু করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী ঘোষণা করা- সব কিছুই ফিলিস্তিনিদের বিপক্ষে এক ষড়যন্ত্র।

একুশে বইমেলায় প্রকাশিত সব বই দেখতে ও কিনতে ক্লিক করু

এ জন্যই ক্ষুব্ধ ফিলিস্তিনিরা।  নিজেদের অধিকার আদায়ের জন্য তারা প্রতিরোধ কর্মসূচিতে নামে, যার অন্যতম সদস্য ছিল এই আহেদ তামিমি।

আহেদ তামিমির জন্ম ২০০১ সালে ফিলিস্তিনের নাবিহ সালেহ গ্রামে। গ্রামটিকে নিয়ন্ত্রণ করছে ইসরায়েলি সেনারা। এ গ্রামের বাসিন্দারা নিজেদের সব জমি ইসরায়েলিদের হাতে তুলে দিতে বাধ্য হয়, এবং তাদের ওপর কড়া শাসন করে ইসরায়েল।

জন্মের পড় থেকেই নিজেদের অস্তিত্ব সংকটের মধ্যে থাকতে দেখেছে তামিমি।

তামিমির মামা আইডিএফের গুলিতে শহীদ হন। তার মা বিগত বছরগুলোতে তিনবার গ্রেফতার হয়েছেন, সেনাদের গুলিতে জখমও হয়েছেন একবার। তার বাবা দুবার গ্রেফতার হয়েছেন, যার মধ্যে প্রায় ১৮ মাসই তাকে জেলে কাটাতে হয়। এখান থেকেই মূলত তামিমির সংগ্রামী চেতনার জন্ম।

তার বেশকিছু সাহসী গল্প রয়েছে। ২০১৪ সালে তার ভাইকে গ্রেফতার করেছিল ইসরায়েলি সেনারা। তবে আহেদ এই গ্রেফতারের বিরুদ্ধে গিয়ে প্রতিবাদ করে। এজন্য তিনি বেশ আলোচিত ছিলেন।

এ ঘটনার পর তখনকার তুরস্কের প্রধানমন্ত্রী (বর্তমানে প্রেসিডেন্ট) রজব তায়্যিব এরদোগান তামিমির সাহসিকতার অনেক প্রশংসা করেছিলেন। তাকে ‘হানজালা কারেজ অ্যাওয়ার্ড’ও প্রদান করেছিল তুরস্ক।

গত বছর ৮ ডিসেম্বর তিনি ঘটান আরেক কাহিনী। সেদিন ছিল শুক্রবার। জেরুসালেমকে ইসরায়েলের রাজধানী ঘোষণার প্রতিবাদে জুমার নামাজের পর জেরুসালেমের আল-আকসা মসজিদের বাইরে এবং গাজা উপত্যকায় বিক্ষোভে অংশ নেন হাজার হাজার মুসলমান।

বিক্ষোভে ইসরায়েলি বাহিনী বাধা দিলে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষের সূত্রপাত হয়। ইসরায়েলি বাহিনীর কাঁদানে গ্যাস ও রাবার বুলেটের জবাবে পাল্টা পà