রবিবার, ২১ জুন ২০২৬ ।। ৭ আষাঢ় ১৪৩৩ ।। ৬ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
ডিসি সরওয়ার আলমের প্রত্যাহার আদেশ বাতিলের দাবিতে সিলেটে মানববন্ধন, হরতালের হুঁশিয়ারি মালয়েশিয়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান সাভারে বজ্রপাতে ৩ জনের মৃত্যু ‘জিয়াউলের নেতৃত্বে ভারত-বাংলাদেশজুড়ে ‘কিলিং নেটওয়ার্ক’ সক্রিয় ছিল’  সংসদে প্রধানমন্ত্রীকে নিয়ে হান্নান মাসউদের বক্তব্য ঘিরে উত্তেজনা ‘রামমূর্তি স্থাপনের অজুহাতে স্বাধীনতা-সার্বভৌমত্ব নিয়ে গভীর ষড়যন্ত্র চলছে’ মামুনুল হক ইস্যুতে এবার নিজের বক্তব্যও এক্সপাঞ্জ করলেন স্পিকার রাজধানীতে সারা দিনের ভ্যাপসা গরম শেষে স্বস্তির বৃষ্টি গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃত্যু ২, হাসপাতালে ২২০ ‘আন্তঃসীমান্ত নদীর পানির ন্যায্য হিস্যা আদায়ে সরকার সচেষ্ট’ 

জাস্টিন ট্রুডোর পিতৃপরিচয় নিয়ে সোশ্যাল মিডিয়ায় তোলপাড়!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম :  কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো নাকি কিউবার প্রয়াত জননায়ক ফিদেল কাস্ত্রোর ছেলে। পাতানো সম্পর্ক নয়, একেবারে কাস্ত্রোর সঙ্গে রক্তের সম্পর্ক রয়েছে ট্রুডোর। এমনটাই গুজব ছড়ালো সোশ্যাল মিডিয়ায়।

যদিও গুজবে জল ঢালতে তড়িঘড়ি সাংবাদিক বৈঠক করে কানাডা সরকার জানিয়েছে, ট্রুডো কোনওভাবেই ফিদেল কাস্ত্রোর সন্তান নন।

সোশ্যাল মিডিয়ার খবর, ১ ফেব্রুয়ারি ফিদেল কাস্ত্রোর বড় ছেলে ফিদেলিতো আত্মঘাতী হওয়ার সময় তার সুইসাইড নোটে ট্রুডোকে সৎ ভাই বলে উল্লেখ করেছেন। যদিও ফিদেলিতো এমন কোনও সুইসাইড নোট লিখেছেন কিনা সে বিষয়েও ধন্দে পুলিশ। কিউবা সরকারের তরফে এখনও পর্যন্ত এমন কোনও বিবৃতি পাওয়া যায়নি।

২০১৬ সালের নভেম্বরে ফিদেল কাস্ত্রোর মৃত্যুর পর এমন গুজব ছড়িয়েছিল। কানাডার সাবেক প্রধানমন্ত্রী পিয়ারে ট্রুডো ও তার স্ত্রী মার্গারেটের সন্তান হিসাবেই আজন্ম পরিচিত জাস্টিন। জন্ম ১৯৭১ সালের ২৫ ডিসেম্বরে। পিয়ারে এবং মার্গারেটে বিয়ের ৯ মাস পর জাস্টিনের জন্ম হয়।

প্রসঙ্গত, জাস্টিনের জন্মের চার বছর আগে কিউবা গিয়েছিলেন মার্গারেট। সেখানে ফিদেল কাস্ত্রোর সঙ্গে সাক্ষাতও করেন তিনি। এরপর আর কোনও দিন কিউবা যাননি মার্গারেট। সে ক্ষেত্রে কোনওভাবেই ফিদেলের সন্তান হতে পারে না জাস্টিন ট্রুডো। এমনটাই মত ওয়াকিবহাল মহলের।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ