রবিবার, ২১ জুন ২০২৬ ।। ৭ আষাঢ় ১৪৩৩ ।। ৬ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
ডিসি সরওয়ার আলমের প্রত্যাহার আদেশ বাতিলের দাবিতে সিলেটে মানববন্ধন, হরতালের হুঁশিয়ারি মালয়েশিয়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান সাভারে বজ্রপাতে ৩ জনের মৃত্যু ‘জিয়াউলের নেতৃত্বে ভারত-বাংলাদেশজুড়ে ‘কিলিং নেটওয়ার্ক’ সক্রিয় ছিল’  সংসদে প্রধানমন্ত্রীকে নিয়ে হান্নান মাসউদের বক্তব্য ঘিরে উত্তেজনা ‘রামমূর্তি স্থাপনের অজুহাতে স্বাধীনতা-সার্বভৌমত্ব নিয়ে গভীর ষড়যন্ত্র চলছে’ মামুনুল হক ইস্যুতে এবার নিজের বক্তব্যও এক্সপাঞ্জ করলেন স্পিকার রাজধানীতে সারা দিনের ভ্যাপসা গরম শেষে স্বস্তির বৃষ্টি গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃত্যু ২, হাসপাতালে ২২০ ‘আন্তঃসীমান্ত নদীর পানির ন্যায্য হিস্যা আদায়ে সরকার সচেষ্ট’ 

ইরান বিশ্বের জন্য বড় হুমকি : নেতানিয়াহু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম :  ইরানকে বিশ্বের জন্য সবচেয়ে বড় হুমকি বলে মন্তব্য করছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। গতকাল রোববার জার্মানির মিউনিখে চলমান নিরাপত্তা সম্মেলনে দেওয়া ভাষণে এই মন্তব্য করেন তিনি।

এ সময় একটি ড্রোনের ধ্বংসাবশেষ হাতে নিয়ে হাজির হয়েছিলেন ইসরায়েলি প্রধানমন্ত্রী। ড্রোনটি ইরান ইসরায়েলে পাঠিয়েছিল দাবি করে তিনি বলেন, ইসরায়েল তার আশেপাশের অঞ্চল নিয়ে ইরানকে নাক গলাতে দিবে না।

বক্তব্যে নেতানিয়াহু ২০১৫ সালে করা ইরানের পরমাণু চুক্তিকে জার্মানির নাৎসি বাহিনী নিয়ন্ত্রণের জন্য করা মিউনিখ চুক্তির সঙ্গে তুলনা করেন। তিনি বলেন, ওই চুক্তির মাধ্যমে বিপজ্জনক ইরানি বাঘকে মুক্ত করে দেওয়া হয়েছে।

সম্মেলনে ইরানের প্রতিনিধি ও পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাভেদ জাফরিকে মিথ্যাবাদী বলে অ্যাখ্যা দেন নেতানিয়াহু।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ