রবিবার, ২১ জুন ২০২৬ ।। ৭ আষাঢ় ১৪৩৩ ।। ৬ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
ডিসি সরওয়ার আলমের প্রত্যাহার আদেশ বাতিলের দাবিতে সিলেটে মানববন্ধন, হরতালের হুঁশিয়ারি মালয়েশিয়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান সাভারে বজ্রপাতে ৩ জনের মৃত্যু ‘জিয়াউলের নেতৃত্বে ভারত-বাংলাদেশজুড়ে ‘কিলিং নেটওয়ার্ক’ সক্রিয় ছিল’  সংসদে প্রধানমন্ত্রীকে নিয়ে হান্নান মাসউদের বক্তব্য ঘিরে উত্তেজনা ‘রামমূর্তি স্থাপনের অজুহাতে স্বাধীনতা-সার্বভৌমত্ব নিয়ে গভীর ষড়যন্ত্র চলছে’ মামুনুল হক ইস্যুতে এবার নিজের বক্তব্যও এক্সপাঞ্জ করলেন স্পিকার রাজধানীতে সারা দিনের ভ্যাপসা গরম শেষে স্বস্তির বৃষ্টি গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃত্যু ২, হাসপাতালে ২২০ ‘আন্তঃসীমান্ত নদীর পানির ন্যায্য হিস্যা আদায়ে সরকার সচেষ্ট’ 

খালি হাতেই টয়লেট সাফে বসে পড়লেন এমপি!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: রাজনীতিতে একটা কথা আছে- রাজনীতিতে নামলে আপনার হাত নোংরা করতেই হবে। এখানে অবশ্য বর্জ্য-আবর্জনায় হাত নোংরা করার কথা বলা হয়নি। তবে এবার ভারতের বিজেপি'র এক এমপিকে আক্ষরিক অর্থেই হাত নোংরা করতে দেখা গেলো।

সম্প্রতি এমপি জনার্দন মিশ্রার একটি ভিডিও ভাইরাল হয়ে গেছে। মধ্য প্রদেশের রেওয়ার একটি স্কুলের টয়লেটে ঢুকে প্যানটাকে খালি হাতেই পরিষ্কার করতে দেখা গেলো তাকে। ভারতীয় সংবাদ সংস্থা ভিডিওটি প্রথম শেয়ার করে। সেখানে মিশ্রাকে রেওয়ার খাজুহা গ্রামের একটি স্কুলের টয়লেট পরিষ্কার করতে দেখা যায়।

একেবারে খালিহাতে সরকারি দলের নেতাকে এ কাজ করতে দেখা গেছে। এসব কাজে নিয়োজিত পরিচ্ছন্নতা কর্মীরাও হাতে গ্লাভস লাগিয়ে কিংবা ব্রাশ বা দরকারি যন্ত্রপাতি দিয়ে কাজ করেন। কিন্তু সেখানে হাত লাগালেন এমপি। ওই টয়লেটের প্যানে মাটি আটকে ছিল। বর্জ্য নিষ্কাসনব্যবস্থা আটকে যায়।

ভিডিওটি ১৬০০ বার রিটুইট হয়েছে। লাইক পড়েছে ৩০০০টি। গত রাতে এটি পোস্ট হওয়ার পর থেকে ৩০ হাজারের বেশিবার দেখা হয়েছে। অনেকেই মিশ্রার এমন কাজকে সাধুবাদ জানিয়েছেন।

এই নেতা মূলত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির 'সোয়াচ ভারত' মিশনের একনিষ্ঠ সমর্থক। তাকে রেওয়ার রাস্তা ঝাড়ু দিতেও দেখা গেছে।

সূত্র : টাইমস অব ইন্ডিয়া/এইচজে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ