রবিবার, ২১ জুন ২০২৬ ।। ৭ আষাঢ় ১৪৩৩ ।। ৬ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
মালয়েশিয়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান সাভারে বজ্রপাতে ৩ জনের মৃত্যু ‘জিয়াউলের নেতৃত্বে ভারত-বাংলাদেশজুড়ে ‘কিলিং নেটওয়ার্ক’ সক্রিয় ছিল’  সংসদে প্রধানমন্ত্রীকে নিয়ে হান্নান মাসউদের বক্তব্য ঘিরে উত্তেজনা ‘রামমূর্তি স্থাপনের অজুহাতে স্বাধীনতা-সার্বভৌমত্ব নিয়ে গভীর ষড়যন্ত্র চলছে’ মামুনুল হক ইস্যুতে এবার নিজের বক্তব্যও এক্সপাঞ্জ করলেন স্পিকার রাজধানীতে সারা দিনের ভ্যাপসা গরম শেষে স্বস্তির বৃষ্টি গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃত্যু ২, হাসপাতালে ২২০ ‘আন্তঃসীমান্ত নদীর পানির ন্যায্য হিস্যা আদায়ে সরকার সচেষ্ট’  নির্বাচন ভবনের আশপাশের অবৈধ কম্পিউটারের দোকান উচ্ছেদে ইসির চিঠি

আমেরিকার উদ্দেশ্য তালেবানকে পরাজিত করা নয় : কারজাই

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : আমেরিকার উদ্দেশ্য তালেবানকে পরাজিত করা নয় । তালেবানদের পরাজিত করার জন্য আমেরিকা আফগানিস্তান আসেনি বরং তারা এসেছে প্রতিদ্বন্দ্বী চীন, রাশিয়া ও ইরানকে মোকাবেলার জন্য। আফগানিস্তানের সাবেক প্রেসিডেন্ট হামিদ কারজাই মার্কিন দৈনিক ওয়াশিংটন পোস্টকে দেয়া সাক্ষাৎকারে এমনটাই বলেছেন। খবর পার্সটুডের।

বুধবার কারজাইয়ের দেওয়া ওই সাক্ষাৎকার ওয়াশিংটন পোস্টে প্রকাশিত হয়েছে। কারজাই বলেন, আমেরিকা এখানে কোনো পক্ষ হতে আসেনি। অল্পকিছু তালেবানকে পরাজিত করার জন্য আফগানিস্তানে তাদের এতো ঘাঁটি প্রতিষ্ঠা করারও দরকার নেই। তারা এখানে এসেছে শুধু চীন, রাশিয়া ও ইরানের জন্য। যুক্তরাষ্ট্রের এসব বড় প্রতিদ্বন্দ্বী আফগানিস্তানের প্রতিবেশী দেশ এবং আমরা তাদের জায়গা দিয়েছি। আমরা তাদেরকে এখানে স্বাগত জানাই কিন্তু তারা যেন আমাদেরকে প্রতারণা না করে।

হামিদ কারজাই আরও বলেন, প্রতিদিন বহুসংখ্যক আফগান নাগরিক মারা যাচ্ছে। আফগানিস্তান একটি ছোট ও গরিব দেশ। আমরা আমেরিকাকে এসব বন্ধ করার কথা বলতে পারি না। কিন্তু এটা তো একটা দেশ এবং আমাদের স্বার্থের প্রতি তাদের অবশ্যই সম্মান দেখানো উচিত।

এর আগে হামিদ কারজাই উগ্র সন্ত্রাসী গোষ্ঠী ইসলামিক স্টেটকে (আইএস) আফগানিস্তানে জড়ো করা ও তাদেরকে মদদ দেয়ার জন্য আমেরিকাকে অভিযুক্ত করেন।

২০০১ সালে তালেবানকে নির্মূল করার নামে আফগানিস্তানে সামরিক আগ্রাসন চালায় মার্কিন যুক্তরাষ্ট্র। কিন্তু দীর্ঘদিনের যুদ্ধেও তালেবানকে পরাজিত করতে পারেনি তারা। এতে স্বাভাবিকভাবেই যুক্তরাষ্ট্রের সদিচ্ছা ও উদ্দেশ্য নিয়ে প্রশ্ন উঠেছে।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ