বশির ইবনে জাফর
বিশেষ প্রতিবেদক
কিছু দিন পর পরই কিছু কিছু মুভি নির্মাণ হচ্ছে ইসলাম ধর্ম নিয়ে। যার প্রত্যেকটিতেই মূলত রাসূল সা. এবং তাঁর পূর্ববর্তী নবীদের জীবনীকে প্রাধান্য দিয়ে নির্মাণ করা হচ্ছে।
মুভিগুলোর প্রত্যেকটি সারা বিশ্বে তথা মুসলমানদের কাছে আলোচনা ও সমালোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠে। এর মধ্যে অনেক মুভিই মুক্তির পূর্বে নিষিদ্ধ করা হয়েছে পৃথিবীর বিভিন্ন দেশে শুধুমাত্র ধর্মীয় অনুভূতিতে আঘাতের কারণে। ১৯৭৩ সালে নির্মিত দি এক্সরসিস্ট যার অন্যতম।
ইসলামে অশ্লীল বা বানোয়াট কোন কিছুর স্থান নেই বিধায় এসব মুভি ইতিহাস ভিত্তিক রেখে অশ্লীলতা মুক্ত রাখার চেষ্টা করা হয়। তারপরও সমালোচনার রেশ থেকে যায় কোন না কোন কারণে।
একুশে বইমেলার সব বই ঘরে বসে দেখতে ও কিনতে ক্লিক করুন
কেন সেসব মুভি আলোচিত বা সমালোচিত তা নিয়ে আজ দুটি মুভির কাহিনী না বললেই নয়।
১৯৭৬ সালে নির্মিত ‘আর-রিসালাহ’ তথা ‘দ্য ম্যাসেজ’ ছবিটি পৃথিবীর ইতিহাসে অন্যতম আলোচিত। চলচ্চিত্রটি মহানবী হযরত মুহাম্মদ সা. এর জীবনীভিত্তিক এক ঐতিহাসিক চলচ্চিত্র।
৩ ঘণ্টা দৈর্ঘ্যের এ চলচ্চিত্রটি নির্মাণ করেছিলেন সিরীয়-মার্কিন পরিচালক মুস্তফা আক্কাদ।
ছবিটির আলোচনা সমালোচনা দুটি দিকই রয়েছে। মহাকাব্যিক এ চলচ্চিত্রটিতে রাসুলের সা. নবুয়্যত প্রাপ্তির পর থেকে মক্কা বিজয় পর্যন্ত ইসলামের প্রাথমিক যুগের ইতিহাস উঠে এসেছে।
আন্তর্জাতিক পরিমণ্ডলে ইসলামের ইতিহাস অবিকৃতভাবে তুলে ধরার লক্ষ্য নিয়ে যে অল্প সংখ্যক চলচ্চিত্র নির্মিত হয়েছে, তার মধ্যে এটি সবচেয়ে গুরুত্বপূর্ণ।
চলুন জানা যাক কীভাবে বিভিন্ন সমালোচনার ঝড় পেরিয়ে এই চলচ্চিত্রটি অবশেষে মুক্তির মুখ দেখেছিল।
সিনেমাটির পরিচালক তৎকালিন একটি পত্রিকায় সাক্ষাৎকারে বলেছিলেন পশ্চিমা বিশ্বে ইসলাম নিয়ে যে ভুল ধারণা আছে সেগুলো দূর করার লক্ষেই তিনি সঠিক ইতিহাস নির্ভর একটি সিনেমা তৈরি করেছেন এবং তার সবকটি ইতিহাস সঠিক ও ইসলাম বহিঃর্ভূত কোন কিছু তাতে ছিলো কিনা সেজন্য মিশরের আল আজহার বিশ্ববিদ্যালয় থেকে ছবিটিকে সেন্সর করিয়ে তবেই মুক্তির দিকে এগিয়েছিলেন।
যার কারণে পরবর্তিতে সিনেমাটি সারা বিশ্বে বেশ জনপ্রিয়তা পেয়েছিলো। তবে আরব বিশ্বে শুরুর দিকে সমালোচনা ছিলো এ কারণেই যে ছবিটিতে রাসুল সা. সহ তাঁà