বুধবার, ১৯ আগস্ট ২০২৬ ।। ৪ ভাদ্র ১৪৩৩ ।। ৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দাদার ছায়া, চাচার ভালোবাসা এসএসসির ফল পুনর্নিরীক্ষণের আবেদন ৪ লাখ শিক্ষার্থীর শিক্ষাপ্রতিষ্ঠানে ছেলে-মেয়েদের আলাদা ক্লাসরুম চালুর দাবি ছাত্র জমিয়তের কুমিল্লায় ট্রেনে কাটা পড়ে ২ জনের মৃত্যু চা শ্রমিকদের সুরক্ষায় ২০ হাজার রেইনকোট বিতরণ, উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী পরিবহনের পাশাপাশি সর্বক্ষেত্রে নারীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান জ্বালানি সংকট সমাধানে পররাষ্ট্রমন্ত্রীর নেতৃত্বে কাতারে প্রতিনিধি দল ‘রাষ্ট্রের কাঠামোগত সংস্কার না হওয়ায় পরিস্থিতির পরিবর্তন দৃশ্যমান নয়’ দেশের ১৫ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা ইসলামপন্থীরা নিষ্ক্রিয় থাকলে দুর্নীতিবাজরা জনপ্রতিনিধি হবে: আমিরে মজলিস

রাজস্থানের রাস্তায় প্রকাশ্যে প্রস্রাব মন্ত্রীর; ভিডিও ভাইরাল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম :  প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্বচ্ছ ভারত অভিযানকে অত্যন্ত গুরুত্ব দিয়েছেন। এ ব্যাপারে নিরন্তর প্রচারও চালানো হচ্ছে। কিন্তু রাজস্থানের বিজেপি সরকারের এক মন্ত্রীর আচরণ বুঝিয়ে দিল যে, তিনি এই অভিযানের কোনও তোয়াক্কা করেন না।

রাজস্থানের স্বাস্থ্যমন্ত্রী কালিচরণ সরাফের একটি ভিডিও ভাইরাল হয়েছে। ওই ভিডিওতে প্রকাশ্যে রাস্তার ধারে প্রস্রাব করতে দেখা গিয়েছে। এ ব্যাপারে সাংবাদিকরা তাঁকে প্রশ্ন করলে মন্ত্রীমশায় বলেছেন, এটা এত বড় কিছু বিষয় নয়।

নিয়ম অনুসারে, রাস্তায় প্রস্রাব করলে ২০০ টাকা জরিমানা দিতে হয়। এ ব্যাপারে মন্ত্রীকে প্রশ্ন করলেও তিনি কোনও উত্তর দিতে অস্বীকার করেছেন।

এ ব্যাপারে রাজস্থান কংগ্রেসের সহ সভাপতি অর্চনা শর্মা বলেছেন, স্বচ্ছ ভারত অভিযানে সরকার যখন কোটি কোটি টাকা খরচ করছে তখন সরাফের মতো নেতা মানুষের কাছে ভুল বার্তা দিচ্ছেন। শর্মার দাবি, ঢোলপুরে উপনির্বাচনের সময়ও সরাফ একই ধরনের কাজ করেছিলেন। সূত্র : এবিপি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ