রবিবার, ২১ জুন ২০২৬ ।। ৭ আষাঢ় ১৪৩৩ ।। ৬ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
সংসদে প্রধানমন্ত্রীকে নিয়ে হান্নান মাসউদের বক্তব্য ঘিরে উত্তেজনা ‘রামমূর্তি স্থাপনের অজুহাতে স্বাধীনতা-সার্বভৌমত্ব নিয়ে গভীর ষড়যন্ত্র চলছে’ মামুনুল হক ইস্যুতে এবার নিজের বক্তব্যও এক্সপাঞ্জ করলেন স্পিকার রাজধানীতে সারা দিনের ভ্যাপসা গরম শেষে স্বস্তির বৃষ্টি গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃত্যু ২, হাসপাতালে ২২০ ‘আন্তঃসীমান্ত নদীর পানির ন্যায্য হিস্যা আদায়ে সরকার সচেষ্ট’  নির্বাচন ভবনের আশপাশের অবৈধ কম্পিউটারের দোকান উচ্ছেদে ইসির চিঠি ‘জুলাই গণঅভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের ৭ মামলায় ৫৯ জনের সাজা’  বিসিএসে ১০০ নম্বরের মৌখিক পরীক্ষা পদ্ধতি বহাল থাকবে ৪৮ ঘণ্টায় মিলবে দুবাইয়ের পর্যটন ভিসা, পাবেন যেসব ছাড়

প্রেমে ব্যর্থ হওয়ায় কুঠার দিয়ে কুপিয়ে তরুণীকে হত্যা!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম:  ২২ বছরের মেয়েটিকে নিয়মিত অনুসরণ করত সে। তিতিবিরক্ত তরুণী এ নিয়ে থানায় অভিযোগ করেন। পুলিশ তাকে গ্রেফতার করে, জামিনে ছেড়েও দেয়। মুক্তি পাওয়া ওই ব্যক্তি মেয়েটিকে এবার কুঠার দিয়ে কুপিয়ে খুন করেছে বলে অভিযোগ।

ভারতের দিল্লির কাছে গাজিয়াবাদের মোদীনগরে ঘটেছে এই ঘটনা। অভিযুক্তর নাম সচিন শর্মা। মৃত তরুণীকে সে চিনত। গত বছর বিয়ে করেন ওই তরুণী, তখন থেকে মনকষ্টে ভুগছিল সে। বিয়ের পর লোনি এলাকায় স্বামীর সঙ্গে থাকতে শুরু করেন মেয়েটি। অল্পদিন আগে মোদীনগরে বাপের বাড়ি গিয়েছিলেন।

সেখানে গতকাল বিকেল ৫টা নাগাদ বাজার করে বাড়ি ফিরছিলেন তিনি। স্থানীয় রেলওয়ে ক্রসিংয়ের কাছে সচিন তাঁর ওপর কুঠার দিয়ে হামলা চালায় বলে অভিযোগ। বুকে, গলায় ও পেটে উপর্যুপরি আঘাতের জেরে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

এরপর অভিযুক্ত নিজেই থানায় গিয়ে আত্মসমর্পণ করে। তাকে গ্রেফতার করেছে পুলিশ।

এবিপি নিউজ/এইচজে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ