রবিবার, ২১ জুন ২০২৬ ।। ৭ আষাঢ় ১৪৩৩ ।। ৬ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
সংসদে প্রধানমন্ত্রীকে নিয়ে হান্নান মাসউদের বক্তব্য ঘিরে উত্তেজনা ‘রামমূর্তি স্থাপনের অজুহাতে স্বাধীনতা-সার্বভৌমত্ব নিয়ে গভীর ষড়যন্ত্র চলছে’ মামুনুল হক ইস্যুতে এবার নিজের বক্তব্যও এক্সপাঞ্জ করলেন স্পিকার রাজধানীতে সারা দিনের ভ্যাপসা গরম শেষে স্বস্তির বৃষ্টি গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃত্যু ২, হাসপাতালে ২২০ ‘আন্তঃসীমান্ত নদীর পানির ন্যায্য হিস্যা আদায়ে সরকার সচেষ্ট’  নির্বাচন ভবনের আশপাশের অবৈধ কম্পিউটারের দোকান উচ্ছেদে ইসির চিঠি ‘জুলাই গণঅভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের ৭ মামলায় ৫৯ জনের সাজা’  বিসিএসে ১০০ নম্বরের মৌখিক পরীক্ষা পদ্ধতি বহাল থাকবে ৪৮ ঘণ্টায় মিলবে দুবাইয়ের পর্যটন ভিসা, পাবেন যেসব ছাড়

পাক ভূখণ্ডে আমেরিকাকে একতরফা অভিযান চালানোর অনুমতি দেওয়া হবে না!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: পাকিস্তান ভূখণ্ডে আমেরিকাকে কোনো ধরনের একতরফা অভিযান চালানোর অনুমতি দেওয়া হবে না। এটি হচ্ছে ইসলামাবাদের রেড লাইন। এমনটিই জানিয়েছেন পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী আহসান ইকবাল।

আমেরিকা সফররত পাক স্বরাষ্ট্রমন্ত্রী মার্কিন টিভি চ্যানেল সিএনএন-কে দেয়া সাক্ষাৎকারে বলেছেন, পাকিস্তান ভূখণ্ডে কোনো ধরনের একতরফা অভিযান চালানো হলে এর জবাব দেয়া হবে। আমেরিকা ভয়-ভীতি দেখিয়ে এবং চাপ সৃষ্টি করে কোনো কিছুই অর্জন করতে পারবে না বলে তিনি জানান।

আহসান ইকবাল বলেন, আফগানিস্তানে অন্যের ব্যর্থতার দায়ভার পাকিস্তানের ওপর চাপানো যাবে না। সন্ত্রাসবাদ দমনের জন্য সামরিক পদক্ষেপের পাশাপাশি রাজনৈতিক উপায়ও অবলম্বন করতে হবে।

এর আগে গতকাল আমেরিকায় পাকিস্তানের রাষ্ট্রদূত এজাজ আহমাদ চৌধুরী বলেছেন, আফগানিস্তানে অন্যের ব্যর্থতার জন্য পাকিস্তান জবাবদিহি করবে না এবং ইসলামাবাদ ও ওয়াশিংটনের সম্পর্কে আফগান সমস্যার প্রভাব পড়া উচিত নয়।

এইচজে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ