রবিবার, ২১ জুন ২০২৬ ।। ৭ আষাঢ় ১৪৩৩ ।। ৬ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
সংসদে প্রধানমন্ত্রীকে নিয়ে হান্নান মাসউদের বক্তব্য ঘিরে উত্তেজনা ‘রামমূর্তি স্থাপনের অজুহাতে স্বাধীনতা-সার্বভৌমত্ব নিয়ে গভীর ষড়যন্ত্র চলছে’ মামুনুল হক ইস্যুতে এবার নিজের বক্তব্যও এক্সপাঞ্জ করলেন স্পিকার রাজধানীতে সারা দিনের ভ্যাপসা গরম শেষে স্বস্তির বৃষ্টি গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃত্যু ২, হাসপাতালে ২২০ ‘আন্তঃসীমান্ত নদীর পানির ন্যায্য হিস্যা আদায়ে সরকার সচেষ্ট’  নির্বাচন ভবনের আশপাশের অবৈধ কম্পিউটারের দোকান উচ্ছেদে ইসির চিঠি ‘জুলাই গণঅভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের ৭ মামলায় ৫৯ জনের সাজা’  বিসিএসে ১০০ নম্বরের মৌখিক পরীক্ষা পদ্ধতি বহাল থাকবে ৪৮ ঘণ্টায় মিলবে দুবাইয়ের পর্যটন ভিসা, পাবেন যেসব ছাড়

পাকিস্তানি নারী গোয়েন্দার ফাঁদে যেভাবে আটকে গেলেন ভারতীয় সেনা কর্মকর্তা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: হানিট্র্যাপে পা দিয়ে সম্প্রতি পাকিস্তানকে তথ্যপাচার করার অভিযোগে গ্রেপ্তার হয়েছেন ভারতের বিমান বাহিনীর এক অফিসার। এবার ভারতীয় সেনাবাহিনীর এক লেফটেন্যান্ট কর্নেলকে আটক করা হল সেই পাকিস্তানি গুপ্তচরবৃত্তির অভিযোগেই।

ভারতীয় সেনাবাহিনীর গোয়েন্দা বিভাগ বিশেষ সূত্রে মধ্যপ্রদেশের জব্বলপুরে কর্মরত ওই সেনা অফিসারের গুপ্তচরবৃত্তির খবর জানতে পারে। তার ভিত্তিতেই জব্বলপুর থেকে ওই লেফটেন্যান্ট কর্নেলকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়। এই সেনা অফিসারও হানি-ট্র্যাপের শিকার বলে প্রাথমিক তদন্তে মনে করা হচ্ছে।

সম্প্রতি গ্রেপ্তার হওয়া এক বিমানবাহিনী অফিসারও সুন্দরী যুবতীর সঙ্গে চ্যাট করার বিনিময়ে ভারতীয় বিমানবাহিনীর গুরুত্বপূর্ণ তথ্য বিলিয়েছেন। ওই রমণী যে পাকিস্তানি গুপ্তচর সংস্থা আইএসআইয়েরই এজেন্ট, তিনি ঘুণাক্ষরেও বোঝেননি। ফলে হানিট্র্যাপে পা দেন।

এইচজে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ