রবিবার, ২১ জুন ২০২৬ ।। ৭ আষাঢ় ১৪৩৩ ।। ৬ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
সংসদে প্রধানমন্ত্রীকে নিয়ে হান্নান মাসউদের বক্তব্য ঘিরে উত্তেজনা ‘রামমূর্তি স্থাপনের অজুহাতে স্বাধীনতা-সার্বভৌমত্ব নিয়ে গভীর ষড়যন্ত্র চলছে’ মামুনুল হক ইস্যুতে এবার নিজের বক্তব্যও এক্সপাঞ্জ করলেন স্পিকার রাজধানীতে সারা দিনের ভ্যাপসা গরম শেষে স্বস্তির বৃষ্টি গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃত্যু ২, হাসপাতালে ২২০ ‘আন্তঃসীমান্ত নদীর পানির ন্যায্য হিস্যা আদায়ে সরকার সচেষ্ট’  নির্বাচন ভবনের আশপাশের অবৈধ কম্পিউটারের দোকান উচ্ছেদে ইসির চিঠি ‘জুলাই গণঅভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের ৭ মামলায় ৫৯ জনের সাজা’  বিসিএসে ১০০ নম্বরের মৌখিক পরীক্ষা পদ্ধতি বহাল থাকবে ৪৮ ঘণ্টায় মিলবে দুবাইয়ের পর্যটন ভিসা, পাবেন যেসব ছাড়

নেপালের প্রধানমন্ত্রীর পদত্যাগ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: পদত্যাগ করলেন নেপালের প্রধানমন্ত্রী শের বাহাদুর দেউবা। দুই মাস আগে অনুষ্ঠিত নির্বাচনের চূড়ান্ত ফলাফলে তার দল হেরে যাওয়ায় তিনি আজ বৃহস্পতিবার পদত্যাগের এ ঘোষণা দিলেন।

এর ফলে দেশটিতে একটি নতুন কমিউনিস্ট সরকারের ক্ষমতা গ্রহণের পথ সুগম হলো।
আট মাস আগে দেশটির হাল ধরেছিলেন দেউবা। তার তত্ত্বাবধানে ও নতুন সংবিধানের অধীনে গত নভেম্বর-ডিসেম্বরে নির্বাচন অনুষ্ঠিত হয়। নেপালকে হিন্দু রাজতন্ত্র থেকে একটি গণতান্ত্রিক কাঠামোতে নিয়ে আসতেই নতুন সংবিধানটি প্রণীত হয়।

নির্বাচনে দেউবার নেপালি কংগ্রেস পার্টি পরাজিত হয়। নতুন সংবিধানের অধীনে পরিচালিত প্রথম নির্বাচনে কে পি অলির কমিউনিস্ট জোট যুগান্তকারী বিজয় পায়। এখন তিনি নেপালের ৪১তম প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করতে পারেন।

দেউবা টেলিভিশনে দেয়া ভাষণে বলেন, আমার প্রধান দায়িত্ব ছিল নতুন সংবিধানের অধীনে নির্বাচনের আয়োজন করা। আমি সেটা সফলতার সঙ্গে শেষ করেছি।তিনি আরও বলেন, আমার দায়িত্ব সম্পন্ন হয়েছে। তাই পদত্যাগ করছি।

মাও নেতা পুষ্পকমল দহল ওরফে প্রচণ্ড ক্ষমতা ছাড়ার পর গত জুনে নিয়মরক্ষার ভুটাভুটিতে প্রধানমন্ত্রীর দায়িত্ব পান দেউবা।

এর আগে ১৯৯৫, ২০০১ ও ২০০৪ সালে প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হন তিনি। তবে এবারের সবশেষ নির্বাচন ছিল নতুন সংবিধানের অধীনে।

খবর: এপি/এইচজে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ