বুধবার, ১৯ আগস্ট ২০২৬ ।। ৪ ভাদ্র ১৪৩৩ ।। ৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দাদার ছায়া, চাচার ভালোবাসা এসএসসির ফল পুনর্নিরীক্ষণের আবেদন ৪ লাখ শিক্ষার্থীর শিক্ষাপ্রতিষ্ঠানে ছেলে-মেয়েদের আলাদা ক্লাসরুম চালুর দাবি ছাত্র জমিয়তের কুমিল্লায় ট্রেনে কাটা পড়ে ২ জনের মৃত্যু চা শ্রমিকদের সুরক্ষায় ২০ হাজার রেইনকোট বিতরণ, উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী পরিবহনের পাশাপাশি সর্বক্ষেত্রে নারীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান জ্বালানি সংকট সমাধানে পররাষ্ট্রমন্ত্রীর নেতৃত্বে কাতারে প্রতিনিধি দল ‘রাষ্ট্রের কাঠামোগত সংস্কার না হওয়ায় পরিস্থিতির পরিবর্তন দৃশ্যমান নয়’ দেশের ১৫ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা ইসলামপন্থীরা নিষ্ক্রিয় থাকলে দুর্নীতিবাজরা জনপ্রতিনিধি হবে: আমিরে মজলিস

দৃষ্টি প্রতিবন্ধীদের জন্য অনুষ্ঠিত হচ্ছে আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ইসলামী প্রজাতন্ত্র ইরানের দৃষ্টি প্রতিবন্ধীদের জন্য তৃতীয় আন্তর্জাতিক প্রতিযোগিতার বাছাই পর্বের অনুষ্ঠান ২১ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই প্রতিযোগিতার মাধ্যমে দৃষ্টি প্রতিবন্ধীদের মধ্যে ইরানের প্রতিনিধিদের নির্বাচন করা হবে।

অনুষ্ঠানটি এপ্রিল মাসে ইরানের রাজধানী তেহরানে অনুষ্ঠিত হবে। ইরানের ৩৫তম আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতার পাশাপাশি দৃষ্টি প্রতিবন্ধীদের জন্য তৃতীয় আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতাও অনুষ্ঠিত হবে।

তৃতীয় আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতার বাছই পর্ব আগামী বুধবার দুপুর ২টা থেকে শুরু হবে। এই প্রতিযোগিতায় যারা শীর্ষ স্থানে উত্তীর্ণ হবেন তাদের ইরানের প্রতিনিধি হিসেবে নির্বাচন করা হবে।

এই প্রতিযোগিতা বিচারকমণ্ডলী হিসেবে সূরের জন্য আলী আকবার হানিফি, তাজবিদের জন্য আব্বাস ইমাম জুময়ে, কণ্ঠের জন্য হাসান রাবিইয়ান, ওয়াকফ ও এবতেদার জন্য সায়িদ রাহমানী এবং হেফজের জন্য মাহদী আব্বাসী উপস্থিত থাকবেন।

এই প্রতিযোগিতার তত্ত্বাবধায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন হাবীব মেহকার এবং প্রযুক্তিগত বিভাগের দায়িত্ব পালন করবেন। জাবিউল্লাহ রুহি।

দৃষ্টি প্রতিবন্ধীদের জন্য তৃতীয় আন্তর্জাতিক প্রতিযোগিতার বাছাই পর্বের অনুষ্ঠান ২১ ফেব্রুয়ারি তেহরানের হাফেজ রোডের ওয়েলফেয়ার অর্গানাইজেশনের পয়গাম্বরে আজাম ভবনে অনুষ্ঠিত হবে।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ