রবিবার, ২১ জুন ২০২৬ ।। ৭ আষাঢ় ১৪৩৩ ।। ৬ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
মালয়েশিয়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান সাভারে বজ্রপাতে ৩ জনের মৃত্যু ‘জিয়াউলের নেতৃত্বে ভারত-বাংলাদেশজুড়ে ‘কিলিং নেটওয়ার্ক’ সক্রিয় ছিল’  সংসদে প্রধানমন্ত্রীকে নিয়ে হান্নান মাসউদের বক্তব্য ঘিরে উত্তেজনা ‘রামমূর্তি স্থাপনের অজুহাতে স্বাধীনতা-সার্বভৌমত্ব নিয়ে গভীর ষড়যন্ত্র চলছে’ মামুনুল হক ইস্যুতে এবার নিজের বক্তব্যও এক্সপাঞ্জ করলেন স্পিকার রাজধানীতে সারা দিনের ভ্যাপসা গরম শেষে স্বস্তির বৃষ্টি গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃত্যু ২, হাসপাতালে ২২০ ‘আন্তঃসীমান্ত নদীর পানির ন্যায্য হিস্যা আদায়ে সরকার সচেষ্ট’  নির্বাচন ভবনের আশপাশের অবৈধ কম্পিউটারের দোকান উচ্ছেদে ইসির চিঠি

ঘুষ লেনদেনর অভিযোগে ফাঁসছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম :  ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে ঘুষ লেনদেন এবং বিশ্বাসভঙ্গের অভিযোগ এনেছে দেশটির পুলিশ বিভাগ, যা তার রাজনৈতিক ক্যারিয়ারকে হুমকির মুখে ফেলে দিতে পারে।

এক বিবৃতিতে ইসরায়েল পুলিশ জানায়, ঘুষ, প্রতারণা এবং ক্ষমতার অপব্যবহারের দুটি পৃথক মামলায় নেতানিয়াহুর বিরুদ্ধে যথেষ্ঠ তথ্য প্রমাণ তাদের হাতে আছে। আর তাই মামলার প্রক্রিয়া এগিয়ে নিতে অ্যাটর্নি জেনারেলের বরাবর একটি চিঠিও দিয়েছেন তারা।

চিঠিতে উল্লেখ করা হয়েছে, ঘুষের বিনিময়ে নিজের ঘনিষ্ঠ বন্ধুদের বিভিন্ন সময় সুযোগ-সুবিধা দেওয়া এবং গণমাধ্যমকে নিজের পক্ষে প্রচারণা চালাতে বাধ্য করেছিলেন ইসরায়েলের প্রধানমন্ত্রী।

উল্লেখ্য, ১৪ মাস তদন্তের পর পুলিশ দেশটির প্রধানমন্ত্রীর বিরুদ্ধে এই অভিযোগ উত্থাপন করে।এখন এটর্নি জেনারেল এ বিষয়ে সাক্ষী-প্রমাণ গ্রহণের উদ্যোগ নিবেন। এরপরই আদালত রায় দিবে নেতানিয়াহুর ব্যাপারে।এর জন্য হয়তো কয়েক মাস সময় লাগতে পারে।

এই অভিযোগ ওঠার পরপরই ইসরাইলি মিডিয়ায় তোলপার পড়ে যায় এবং গুজব ছড়িয়ে পড়ে যে, দেশটির প্রধানমন্ত্রী শীঘ্রই পদত্যাগ করতে বাধ্য হচ্ছেন।

এদিকে, নেতানিয়াহুর ঘুষ-দুর্নীতির বিরুদ্ধে তেল আবিবে বিক্ষোভ হয়েছে। বিক্ষোভকারীরা নেতানিয়াহুর বাড়ির সামনে সমবেত হয়ে তার গ্রেফতারের দাবিতে স্লোগান দেন। প্রধানমন্ত্রীর বিরুদ্ধে ঘুষ-দুর্নীতির আনুষ্ঠানিক অভিযোগ আনা হবে বলে পুলিশের ঘোষণার পর এ বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে।

তবে নেতানিয়াহু তাৎক্ষণিক এক সাংবাদিক সম্মেলন ডেকে তার বিরুদ্ধে আনা অভিযোগ সরাসরি প্রত্যাখ্যান করে বলেন, ভিত্তিহীনভাবে তার বিরুদ্ধে অভিযোগ তোলা হচ্ছে।তিনি আরো বলেন, তাকে ক্ষমতাচ্যূত করার জন্য দীর্ঘদিন যাবতই অপচেষ্টা হচ্ছে, কিন্তু তা সফল হবে না।  সূত্র: দি গার্ডিয়ান


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ