রবিবার, ২১ জুন ২০২৬ ।। ৭ আষাঢ় ১৪৩৩ ।। ৬ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
সংসদে প্রধানমন্ত্রীকে নিয়ে হান্নান মাসউদের বক্তব্য ঘিরে উত্তেজনা ‘রামমূর্তি স্থাপনের অজুহাতে স্বাধীনতা-সার্বভৌমত্ব নিয়ে গভীর ষড়যন্ত্র চলছে’ মামুনুল হক ইস্যুতে এবার নিজের বক্তব্যও এক্সপাঞ্জ করলেন স্পিকার রাজধানীতে সারা দিনের ভ্যাপসা গরম শেষে স্বস্তির বৃষ্টি গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃত্যু ২, হাসপাতালে ২২০ ‘আন্তঃসীমান্ত নদীর পানির ন্যায্য হিস্যা আদায়ে সরকার সচেষ্ট’  নির্বাচন ভবনের আশপাশের অবৈধ কম্পিউটারের দোকান উচ্ছেদে ইসির চিঠি ‘জুলাই গণঅভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের ৭ মামলায় ৫৯ জনের সাজা’  বিসিএসে ১০০ নম্বরের মৌখিক পরীক্ষা পদ্ধতি বহাল থাকবে ৪৮ ঘণ্টায় মিলবে দুবাইয়ের পর্যটন ভিসা, পাবেন যেসব ছাড়

ইরাক পুনর্গঠনে ৩ হাজার কোটি ডলারের প্রতিশ্রুতি ; শীর্ষে তুরস্ক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: যুদ্ধবিধ্বস্ত ইরাক পুনর্গঠনের জন্য আন্তর্জাতিক সম্প্রদায় তিন হাজার কোটি ডলার সহায়তা দেয়ার প্রতিশ্রুতি দিয়েছে। এর মধ্যে সবার শীর্ষে রয়েছে তুরস্ক। দেশটি ঋণ ও বিনিয়োগ হিসেবে ইরাকে খরচ করবে পাঁচশ কোটি ডলার।

ইরাক পুনর্গঠনের বিষয়ে পশ্চিমা দেশগুলোর সন্দেহ এবং দুর্বল অবস্থান সত্ত্বেও এই প্রতিশ্রুতি মিলেছে। ইরাক পুনর্গঠনের কঠিন কাজ শুরু করতে প্রাথমিকভাবে দুই হাজার কোটি ডলার প্রয়োজন বলে দেশটির সরকার জানিয়েছে।

সেক্ষেত্রে তিন হাজার কোটি ডলারের এই প্রতিশ্রুতি প্রাথমিক প্রয়োজন মেটানোর চেয়েও বেশি। ইরাক সরকার বলছে, এ পর্যন্ত হত্যা ও ধ্বংসযজ্ঞে যে ক্ষতি হয়েছে তা কাটিয়ে দেশ গঠনে প্রায় আট হাজার ৮২০ কোটি ডলার দরকার। এছাড়া, ২০০৩ সালে আমরিকা ইরাকে যে আগ্রাসন চালায় তাতেও বিরাট ধরনের ক্ষতি হয়েছে।

কুয়েতের রাজধানী কুয়েত সিটিতে ইরাক পুনর্গঠন বিষয়ে দু দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হয়। সেখানে কুয়েতের আমির ২০০ কোটি ডলার দেয়ার ঘোষণা দিয়েছেন।

আমেরিকা এ সম্মেলনে সরাসরি কোনো অর্থ দেয়ার কথা বলে নি তবে দেশটি জানিয়েছে, একটি মার্কিন কোম্পানির মাধ্যমে তারা ৩০০ কোটি ডলার খরচ করবে। সম্মেলনে ইউরোপীয় ইউনিয়নসহ সৌদি আরব, কাতার, সংযুক্ত আরব আমিরাত, ব্রিটেন এবং আরো বহু দেশ ইরাকে অর্থ সহায়তা দেয়ার ঘোষণা দিয়েছে।

এইচজে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ