শনিবার, ২১ নভেম্বর ২০২৬ ।। ৬ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১১ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
সন্ধ্যার মধ্যে ৭ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা পাগলা মসজিদের দানবাক্সে এবার ৫১ বস্তা টাকা, চলছে গণনা মুক্তিযোদ্ধাদের সম্মান ও সহযোগিতা অব্যাহত রাখবে রাষ্ট্র : প্রধানমন্ত্রী আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ৭ জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন ২১ নভেম্বর ২০২৬-এর নামাজের সময়সূচি ‘মুক্তিযুদ্ধে সশস্ত্র বাহিনীর বীরত্ব ও আত্মত্যাগ জাতীয় ইতিহাসের গৌরবোজ্জ্বল অধ্যায়’  নকীব পদকে ভূষিত শরীফ মুহাম্মাদ, সমর ইসলাম ও কলরব নারায়ণগঞ্জে ইসলামী শ্রমিক আন্দোলনের জেলা-মহানগর কমিটি ঘোষণা যাত্রাবাড়ীতে দাওয়াতুল হকের ৩১তম মারকাজি ইজতেমা আজ নিজেকে ‘রাসুল’ দাবি করে ভিডিও প্রকাশ, ভণ্ড পীর গ্রেপ্তার

নবীজিকে স্বপ্নে দেখা ৩ অধ্যাপকের কথা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

রোকন রাইয়ান
নির্বাহী সম্পাদক

নবীজিকে বাস্তবে দেখার সুযোগ নেই। তাই প্রতিটি মুসলিম হৃদয়ে স্বপ্ন পুষেন স্বপ্নে যেন দেখা দেন পেয়ারা নবী হজরত মুহাম্মদ সা.। যার দর্শন খুলে দেবে হৃদয়ের সব যাতনা। চোখে আনবে পরম তৃপ্তি। আমৃত্যু স্মৃতিতে অমলিন থাকবে সেই দৃশ্য।

নবীজিকে স্বপ্নে দেখা মানুষ বহু। হাজারও অলি আউলিয়া রাসুল সা. এর দিদার পেয়েছেন স্বপ্নে। সেই দর্শন পৃথিবীর তাবত সৌন্দর্যকে ছাপিয়ে গেছে। কিন্তু রাসুল সা. কে স্বপ্নে দেখার অভিব্যক্তি সাধারণত কেউ প্রকাশ করেন না। কারণ এটি একান্তই এক ব্যক্তিগত ব্যাপার।

তবে তিনজন অধ্যাপকের রাসুলকে স্বপ্নে দেখার কথা তুলে এনেছেন খ্যাতিমান শিল্পী ও লেখক মুস্তাফা জামান আব্বাসী। রাসুল সা. এর পদপ্রান্তে বইতে যা লিপিবদ্ধ হয়েছে। ওই তিন অধ্যাপকেরই অভিব্যক্তি ছিল, আমি রাসুলকে স্বপ্নে দেখেছি, আমার জীবন ভরে গেছে।

হ্যাঁ ভরারই কথা। এমন দর্শন পৃথিবী ত্রিকোলে আর যে নেই। সেটা যে দেখেছেন কেবলমাত্র সেই বুঝতে পারবেন।

মুস্তাফা জামান আব্বাসী লিখেছেন, নবীজিকে স্বপ্নে দেখেছেন এমন মানুষের সংখ্যা অনেক। নিজের ঘরের মানুষের কথা বাদ দিয়ে তিনজনের কথা বলি।

আ. ন. ম. বজলুর রশীদ, শান্ত ধীর, মিষ্টি কথার মানুষ। শিক্ষকদের পড়িয়েছেন, আর সারা জীবন সাহিত্য সাধনা করেছেন। একদিন ভোর বেলা আমার বাসায় এলেন, বহু দিন আগে, সাল তারিখ আর মনে নেই।

বললেন, আপনাকে একটি দুটি বই উপহার দিতে এসেছি। অবাক হয়ে গেলাম। এত ভাল মানুষও পৃথীবিতে আছে, নিজে বই লিখেছেন, আবার বাড়ি এসে উপহার দিতে এসেছেন। সমাদর করে ঘরে এনে বসালাম।

যা বললেন, আরো অবাক করা। ভুলার মত নয়। আমি নবীজিকে স্বপ্নে দেখলাম, এত সুন্দর মানুষ আমি জীবনে কখনো দেখিনি। আমি ভাষা দিয়ে তাঁর বর্ণনা দিতে অপারগ। তবু লিখেছি, ‘কত যে সুন্দর ছিলে’ আমার জীবনের শ্রেষ্ট ফসল।

নবীজির জন্যে আপনারও মনের কোণে অনেক প্রীতি লক্ষ করেছি যখন আপনি নাত পরিবেশন করেন। আর আপনার আব্বার তো কথাই নেই। তাই এই বইটি নিয়ে এসেছি আপনার হাতে তুলে দেব বলে।

এ তো গেল প্রথম জনের কথা। এবার শুনুন দ্বিতীয় জনের গল্প যিনি রাসুলকে স্বপ্নে দেখে অভিব্যক্তি প্রকাশ করেছেন- আমার জীবন ভরে গেছে।

মুস্তাফা জামান আব্বাসী লিখেছেন, বিশ্ববিদ্যালয়ে পড়তাম ৫৬-৬০ সনে, পলিটিক্যাল সায়েন্স ছিল আমার সাবসিডিয়ারি। ড. জি. ডব্ল. চৌধুরী আমাদের পড়াতেন রাষ্ট্রবিজ্ঞান। ভালো শিক্ষকই শুধু নন, তাঁর ব্যবহারটি ছিà