শনিবার, ১৩ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৭ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
প্রাথমিকে সংগীত, নাট্যকলার পরিবর্তে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবি জাতীয় শিক্ষক ফোরামের দিন-রাত দুই শিফটে কাজ করবেন পরিচ্ছন্নতাকর্মীরা: ডিএনসিসি প্রশাসক বিভ্রাটের প্রায় একঘণ্টা পর সচল ফেসবুক-ম্যাসেঞ্জার আমি ক্ষমতায় থাকতে ইরানকে পারমাণবিক অস্ত্র পেতে দেব না: নেতানিয়াহু  হিল্লা বিয়ে ইসলামের নিকৃষ্ট অপব্যাখ্যা: শায়খ আহমাদুল্লাহ শিক্ষার গুরুত্ব বিবেচনায় বাজেটে বরাদ্দ বাড়ানো হয়েছে: শিক্ষামন্ত্রী ফেসবুক ডাউন, ভোগান্তিতে ব্যবহারকারীরা  কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড, পুড়ল প্রশিক্ষণ কেন্দ্র ঢাকাসহ দেশের ১৩ অঞ্চলে ৪৫-৬০ কিমি বেগে ঝড়ের আভাস প্রাথমিকে ‘সংগীত-নৃত্যের সিদ্ধান্ত’ বাতিলের দাবি ছাত্র জমিয়তের

আজ শুরু পাকশী মাহফিল; আসছেন ফুরফুরার পীর শাইখ মিশকাত সিদ্দিকী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আজ বুধবার পাবনার পাকশীতে শুর হবে তিনদিন ব্যাপী ঈসালে সাওয়াব ওয়াজ মাহফিল।তিনদিন ব্যাপী মাহফিল  আজ ১৪ ফেব্রুয়ারি শুরু হয়ে চলবে ১৫, ১৬ ফেব্রুয়ারি বৃহস্পতি ও শুক্রবার পর্যন্ত।

তবে ১৭ ফেব্রুয়ারি শনিবার ফজরের পর মুনাজাতের মধ্য দিয়ে মাহফিল শেষ হবে।

তিনদিনের মাহফিলের প্রতিদিন বাদ মাগরিব আম বয়ান করবেন এবং ১৭ ফেব্রুয়ারি ফজরের নামাজ বাদ আখেরী মুনাজাত পরিচালনা করবেন ফুরফুরার গদ্দিনশীন পীর শাইখ আবু বকর আব্দুল হাই মিশকাত সিদ্দিকী।

উপস্থিত থাকবেন ফুরফুরার  মেজ পীর মুফতি ইব্রাহীম সিদ্দিকী,  মাও. মতিউল্লাহ সিদ্দিকী, মাও. আব্দুল্লাহ সিদ্দিকী।

এছাড়াও বাংলাদেশের দেশবরেণ্য খলিফা, মুবাল্লিগগণ  ছাড়াও ভারত থেকে আগত ওলামা মাশায়েখগণ আলোচনা করবেন।

লাখো মানুষের হেদায়েতী মার্কাজ হিসেবে কাজ করছে ফুরফুরার এ পাকশীর ময়দান। ১৯৫২ সালে ফুরফুরার পীর শাইখুল ইসলাম আব্দুল হাই সিদ্দিকী রহ. এ মাহফিল প্রতিষ্ঠা করেন। পরবর্তীতে পীর মাও. আবুল আনসার সিদ্দিকী রহ. এ মাহফিলের পরিধি ব্যাপক বৃদ্ধি করতে সক্ষম হন।

মাহফিল কর্তৃপক্ষ জানায়, মূল নিজস্ব ১০০ বিঘা দারুশ শরীয়ত খানকা সহ আশপাশের জমিগুলো এ মাহফিলে ব্যবহৃত হয়।

মাহফিলে বিশাল স্বেচ্ছাসেবক বাহিনীর পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তিন স্তরের নিরাপত্তা বলয় থাকবে বলে প্রশাসন সূত্রে জানা গেছে।

মাহফিল আয়োজক কমিটির সূত্রে জানা গেছে, বিপুল পরিমাণ মানুষের নিরাপত্তার স্বার্থে নিরাপদ খাবার পাণীয়, ইমার্জেন্সী মেডিকেল টিম এবং ফায়ার সার্ভিসের ব্যবস্থা করা হয়েছে।

এসএস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ