শনিবার, ২১ নভেম্বর ২০২৬ ।। ৬ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১১ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
সন্ধ্যার মধ্যে ৭ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা পাগলা মসজিদের দানবাক্সে এবার ৫১ বস্তা টাকা, চলছে গণনা মুক্তিযোদ্ধাদের সম্মান ও সহযোগিতা অব্যাহত রাখবে রাষ্ট্র : প্রধানমন্ত্রী আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ৭ জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন ২১ নভেম্বর ২০২৬-এর নামাজের সময়সূচি ‘মুক্তিযুদ্ধে সশস্ত্র বাহিনীর বীরত্ব ও আত্মত্যাগ জাতীয় ইতিহাসের গৌরবোজ্জ্বল অধ্যায়’  নকীব পদকে ভূষিত শরীফ মুহাম্মাদ, সমর ইসলাম ও কলরব নারায়ণগঞ্জে ইসলামী শ্রমিক আন্দোলনের জেলা-মহানগর কমিটি ঘোষণা যাত্রাবাড়ীতে দাওয়াতুল হকের ৩১তম মারকাজি ইজতেমা আজ নিজেকে ‘রাসুল’ দাবি করে ভিডিও প্রকাশ, ভণ্ড পীর গ্রেপ্তার

বেফাকের কাউন্সিল: প্রত্যাশা পূরণ হলো কতটুকু?

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

জহির উদ্দিন বাবর
অতিথি লেখক

বাংলাদেশের কওমি মাদরাসাগুলোর সবচেয়ে বড় শিক্ষাবোর্ড বেফাকুল মাদারিসিল আরাবিয়ার দশম কাউন্সিল গতকাল সোমবার সম্পন্ন হয়েছে। পাঁচ বছর পর এই কাউন্সিল হওয়ার কথা থাকলেও কিছুটা দেরিতে অনুষ্ঠিত হলো।

কাউন্সিলে ১১৬ সদস্যের কমিটি করা হয়েছে। সভাপতি হিসেবে অবিসংবাদিত মুরব্বি আল্লামা শাহ আহমদ শফী পুনরায় নির্বাচিত হবেন সেটা নিয়ে কারও কোনো সন্দেহ ছিল না। মহাসচিব পদেও মাওলানা আবদুল কুদ্দুস সাহেব ‘ভারমুক্ত’ হবেন এটাও প্রায় নিশ্চিত ছিল।

তবে সবার কৌতূহল ছিল পরবর্তী পদগুলোর ব্যাপারে। কে নতুন যোগ হচ্ছেন, আর বাদ পড়ছেন কে সেটা নিয়ে ভেতরে ভেতরে অনেক গুঞ্জন ছিল। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকেও এই কাউন্সিল নিয়ে ছিল উত্তাপ।

অনেকে তাদের প্রত্যাশার কথা ফেসবুকে প্রচার করেছেন। যাদের কাউন্সিলে থাকার সুযোগ হবে না তারা ফেসবুকেই বলেছেন মনের কথাগুলো। বেফাকের প্রতি তাদের প্রত্যাশাগুলো অনেকে বড় করে উপস্থাপন করেছেন।

বেফাক একটি শিক্ষাবোর্ড হলেও গতানুগতিক কোনো বোর্ড নয়। দেশের প্রায় ৭০ ভাগ কওমি মাদরাসা এই বোর্ডের অধীনে। দল-মত নির্বিশেষে শীর্ষ আলেমদের প্রায় সবাই আছেন এই বোর্ডের সঙ্গে। এজন্য বেফাক ঐক্যের বড় একটি প্লাটফর্ম।

বাইরে নানা দল-উপদলে বিভক্ত হলেও আলেমরা এই ব্যানারটির নিচে এসে বসেন। রাজনৈতিক বা ফেরকার দিক থেকে চরম বৈরী অনেকের সঙ্গেও এই ব্যানারে সবাই জড়ো হন। এজন্য বেফাক প্রায়ই এমন জায়গায়ও ভূমিকা রাখে যেখানে সাধারণত কোনো শিক্ষাবোর্ডের ভূমিকা রাখার কথা নয়।

বিভাজিত ও খণ্ডিত হতে হতে আমাদের অবস্থা যখন শোচনীয় তখনও বেফাক সবার আশা ও নির্ভরতার প্রতীক। আর এজন্যই বেফাকের প্রতি প্রত্যাশার পারদও স্বাভাবিকভাবেই একটু বেশি।

Image may contain: text

সরকার, প্রশাসন থেকে শুরু করে সবখানেই বেফাক অন্যরকম গুরুত্ব পায়। কওমি সনদের স্বীকৃতির জন্য আরও পাঁচটি বোর্ডের সমন্বয়ে আল হাইয়্যাতুল উলয়া নামে যে কর্তৃপক্ষ গঠিত হয়েছে সেখানেও বেফাকের ব্যাপক আধিপত্য।

স্বাভাবিকভাবেই দেশের লাখ লাখ আলেম-ওলামার কাছে বেফাকের স্থান অনন্য উচ্চতায়। যার অবস্থান যত উপরে তার প্রতি প্রত্যাশাও তত বেশি। এজন্য বেফাকের সঙ্গে যারা সরাসরি সংশ্লিষ্ট নয় তারাও জাতীয় এই প্রতিষ্ঠানটি নিয়ে নানা সময় নানা মত দিয়ে থাকেন।

এতে বেফাক সংশ