শনিবার, ১৫ আগস্ট ২০২৬ ।। ৩১ শ্রাবণ ১৪৩৩ ।। ২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ইন্দোনেশিয়ায় ৭.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, নিহত ২ রিজভীর স্বাক্ষর জাল করে ভুয়া বিজ্ঞপ্তি, নেতাকর্মীদের সতর্ক করল বিএনপি রাজধানীতে ‘বযমে নাতে মুস্তফা (সা.)’ অনুষ্ঠিত দেশপ্রেম দেখাতে শব্দ চয়নে সতর্ক বার্তা মুফতি শামাইল নদভীর ‘কওমি সনদের স্বীকৃতি শুধু কাগজে নয়, পূর্ণাঙ্গভাবে বাস্তবায়ন করতে হবে’ ময়মনসিংহে ইত্তেফাকুল মাদারিসিল কওমীয়্যাহর উদ্যোগে শিক্ষক প্রশিক্ষণ কর্মশালা সোমবার জাতীয় উলামা-মাশায়েখ সম্মেলন আজ কক্সবাজারের আবাসিক হোটেল থেকে পুলিশের ঝুলন্ত লাশ উদ্ধার  কুরআন-হাদিসের আলোকে জামাতের গুরুত্ব গ্যাস-বিদ্যুৎ সংকটের ইস্যুতে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতিকে বিরোধীদলীয় নেতার চিঠি

নবরবি সাংস্কৃতিক ফোরাম এর অভিষেক অনুষ্ঠান সম্পন্ন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: নবরবি সাংস্কৃতিক ফোরামের ২০১৮-১৯ সেশনের অভিষেক অনুষ্ঠান আজ রবিবার বিকেল চারটায়  ময়মনসিংহের মা'হাদ ইনস্টিটিউট প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে।

সংগঠনটির পরিচালক ইউসুফ বিন মুনিরের সঞ্চালনায় অনুষ্ঠিত হওয়া উক্ত অনুষ্ঠানে উপদেষ্টা মণ্ডলির মধ্য থেকে উপস্থিত ছিলেন লেখক আমির ইবনে আহমদ, মুফতি মাহবুবুল্লাহ, লেখক ও শিক্ষা গবেষক মাওলানা লাবিব আবদুল্লাহ, মুফতি মুহিব্বুল্লাহ, মাখজান মাদরাসার ভাইস প্রিন্সিপাল মাওলানা মুহাম্মদ, অনুসন্ধান পত্রিকার সম্পাদক মাহফুজুর রহমান হুসাইনি সহ আরো অনেকে।

অনুষ্ঠানে বক্তারা বলেন সুন্দর ও সুস্থ সংস্কৃতির অভাবে একটি সমাজে নেমে আসে অন্যায় অনাচার সহ নানা অপশক্তির পাদুর্ভাব। তাই নিজেদের সংস্কৃতিকে সমুন্নত রাখতে সুস্থ সাংস্কৃতির বিকাশ ঘটিয়ে দেশ ও জাতিকে আরো উজ্জল করতে এই সংগঠনের প্রতিটি কর্মীকেই আরো ব্যাপক উদ্দোমী হয়ে কাজ করে যাবে বলে তাদের বিশ্বাস।

নবরবি এ দেশের সংস্কৃতি অঙ্গনে এক নতুন দিগন্তের সূচনা করবে এমনটিই আশাবাদ ব্যক্ত করেছেন আগত অতিথিবৃন্দ।

অনুষ্ঠানে নবরবি ইসলামিক সাংস্কৃতিক ফোরামের ২০১৮-১৯ সালের জন্য চার স্তর বিশিষ্ট নতুন কমিটি ঘোষণা করা হয়।

ইউসুফ বিন মুনিরকে প্রধান পরিচালক, ওয়ালিউল ইসলামকে পরিচালক, আমির হামজাকে সংগীত পরিচালক ও বশির ইবনে জাফরকে মিডিয়া পরিচালক করে কার্যনির্বাহী পরিষদের ১৫ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটির নাম ঘোষণা করা হয়।

এছাড়াও উপদেষ্টা প্যানেল, সূধী পরিষদ ও কেন্দ্রীয় সদস্য পরিষদ নামে আরো তিনটি স্তরের তালিকাও প্রকাশ করা হয়।

এসএস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ