বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬ ।। ১ আশ্বিন ১৪৩৩ ।। ৫ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মক্কাকে লক্ষ্য করে ড্রোন হামলার চেষ্টায় বাংলাদেশের নিন্দা ফতোয়া ও আত্মশুদ্ধির ময়দানে মুফতি সাঈদ আহমদ রহ. সৌদিতে ১৩০০ বছরের পুরনো মসজিদের সন্ধান, দেয়ালে নবীজির নাম মক্কার নিরাপত্তা ও পবিত্রতার প্রতি হুমকি গ্রহণযোগ্য নয়: জমিয়ত ‘রাষ্ট্রপরিচালনার ক্ষেত্রে জনপ্রত্যাশা, স্বচ্ছতা ও জবাবদিহিতাকে প্রাধান্য দিচ্ছে সরকার’  দাওরায়ে হাদিসের মেধাবৃত্তির অর্থ বোর্ডে পাঠিয়েছে আল-হাইআতুল উলয়া স্পিকারের সঙ্গে জার্মানির রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ অপরাধের ধরন বদলালেও পুলিশের আধুনিকায়ন সম্ভব হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী সম্পত্তি হস্তান্তর আইন নিয়ে আইনমন্ত্রীর সঙ্গে আলেম প্রতিনিধিদের মতবিনিময় সন্ধ্যার মধ্যে ৪ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা

ভারতে গাঁজা চাষ বৈধ করার পক্ষে রামদেব!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ভেষজ গুণের কথা বলে ভারতে গাঁজার চাষ বৈধ করার পক্ষে মত দিলেন দেশটির ইয়োগা গুরু রামদেব।

তার মতে, গাঁজার এমন কিছু ভেষজ গুণ রয়েছে যা মানুষের উপকারে আসে। এ কারণেই গাঁজা চাষের বৈধতার পক্ষে তিনি।

রামদেবের সহযোগী বালকৃষ্ণ জানান, আগের যুগে ভারতের মুনিঋষিরা গাঁজার পাতা দিয়ে নানা ওষুধ তৈরি করে চিকিৎসা করতেন। গাঁজার চাষে বৈধতা দিলে একাধিক ওষুধ তৈরি করা যাবে।

দেশটির উত্তরখণ্ডের হরিদ্বার শহরে রামদেবের পতঞ্জলি গবেষণাগারে নানা ভেষজ উদ্ভিদ নিয়ে পরীক্ষা নিরীক্ষা করা হয়। তারা উদ্ভাবন করেছেন গাঁজার প্রায় ২০০ রকমের উপকারিতা রয়েছে। কিন্তু ভারতে গাঁজার চাষ আইন বিরোধী বলে ওষুধগুলো তৈরি করা যাচ্ছে না। একাধিক দেশে গাঁজা চাষে বৈধতা আছে। আর এখন ভারতকে সেই পথে হাঁটার দাবি রামদেবের।

উল্লেখ্য, যুক্তরাষ্ট্র শুধুমাত্র গাঁজা থেকে বছরে কয়েক হাজার কোটি টাকা মুনাফা করে। এর পুরোটাই ব্যবহার হয় ওষুধ তৈরিতে। কানাডাতেও ওষুধ তৈরির জন্য গাঁজার চাষ বৈধ।

ইন্ডিয়া টাইমস/এইচজে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ