রবিবার, ২১ জুন ২০২৬ ।। ৭ আষাঢ় ১৪৩৩ ।। ৬ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃত্যু ২, হাসপাতালে ২২০ ‘আন্তঃসীমান্ত নদীর পানির ন্যায্য হিস্যা আদায়ে সরকার সচেষ্ট’  নির্বাচন ভবনের আশপাশের অবৈধ কম্পিউটারের দোকান উচ্ছেদে ইসির চিঠি ‘জুলাই গণঅভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের ৭ মামলায় ৫৯ জনের সাজা’  বিসিএসে ১০০ নম্বরের মৌখিক পরীক্ষা পদ্ধতি বহাল থাকবে ৪৮ ঘণ্টায় মিলবে দুবাইয়ের পর্যটন ভিসা, পাবেন যেসব ছাড় সিলেটের সারওয়ার আলমকে ‘ডিসি’ থেকে ‘উপসচিব’ পদে পদায়ন এইচএসসি পরীক্ষা নিয়ে কেন্দ্রসচিবদের সঙ্গে শিক্ষামন্ত্রী সভা ২৪ জুন গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে মৃত্যু ৩, আক্রান্ত ১ হাজার ৬৩ কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ বাংলাদেশি নিহত

বড় শয়তান আমেরিকাই ইরানের প্রধান শত্রু: বিপ্লব বার্ষিকীর ইশতেহার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ইরানের এক হাজার শহর ও চার হাজার গ্রামে আজ (রোববার) ইসলামি বিপ্লব বার্ষিকীর শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এতে অংশ নিয়েছেন দেশের লাখ-কোটি মানুষ। আজকের শোভাযাত্রা ও সমাবেশে অংশগ্রহণকারীরা প্রতি বছরের মতো এবারও একটি ইশতেহার প্রকাশ করেছেন।

এই ইশতেহারে বলা হয়েছে, আমেরিকা হচ্ছে বড় শয়তান এবং এই বড় শয়তানই এখন ইরানের প্রধান শত্রু। পরমাণু সমঝোতার কোনো কোনো ধারা লঙ্ঘনের জন্য মার্কিন সরকারের তীব্র নিন্দা জানানো হয়েছে ওই ইশতেহারে।

সেখানে আরও বলা হয়েছে, ইউরোপের কোনো কোনো নেতা আমেরিকার আধিপত্যকামী নীতি অনুসরণ করে বিদ্বেষী আচরণ করছে যা অত্যন্ত নিন্দনীয়। বিক্ষোভকারীরা ইরানের জাতীয় স্বার্থ পরিপূর্ণভাবে নিশ্চিত করতে ইরান সরকারের প্রতি আহ্বান জানান। আজকের ইশতেহারে তারা আরও বলেছেন, সাম্রাজ্যবাদী গোষ্ঠী ও তাদের মিত্রদের নানা অপকর্ম বিশেষকরে নিষেধাজ্ঞা মোকাবেলায় সাহসী পদক্ষেপ নিতে হবে।

আজকের শোভাযাত্রায় অংশগ্রহণকারীদের ইশতেহারে বলা হয়, ইরানের ইসলামি সরকারের উন্নয়ন ও অর্জনগুলো আজ গোটা বিশ্বের মুসলমান ও মজলুমদের জন্য গর্ব এবং তা বিশ্ব মানবতার মুক্তির দিশারী হিসেবে কাজ করছে।

ইরানের বিপ্লব বার্ষিকীর গণইশতেহারে ফিলিস্তিনের প্রতিরোধ সংগ্রামের প্রতি সমর্থন জানানোর পাশাপাশি বায়তুল মুকাদ্দাসকে ইহুদিবাদী ইসরাইলের রাজধানী হিসেবে প্রতিষ্ঠার ষড়যন্ত্রের নিন্দা জানানো হয়েছে।

এইচজে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ