শনিবার, ১৫ আগস্ট ২০২৬ ।। ৩১ শ্রাবণ ১৪৩৩ ।। ২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
কক্সবাজারের আবাসিক হোটেল থেকে পুলিশের ঝুলন্ত লাশ উদ্ধার  কুরআন-হাদিসের আলোকে জামাতের গুরুত্ব গ্যাস-বিদ্যুৎ সংকটের ইস্যুতে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতিকে বিরোধীদলীয় নেতার চিঠি বাংলাদেশ ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে আছে: বিদ্যুৎমন্ত্রী  দাওয়াতি কার্যক্রম গতিশীল ও সুসংগঠিত করার ওপর গুরুত্বারোপ সিলেটে ৩ হত্যাকাণ্ডে নিহত স্বামী-স্ত্রীর দাফন সম্পন্ন হাফেজে কুরআনদের উৎসাহিত করতে মালদ্বীপ সরকারের নানা উদ্যোগ ১৫ আগস্ট কেন্দ্র করে ডিএমপির নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা আগামীকালের জাতীয় উলামা-মাশায়েখ সম্মেলন সফল করার আহ্বান জুলাই শহীদদের স্মরণে রংপুরে শায়খে চরমোনাইয়ের দোয়া ও ইসলাহি ইজতেমা

জেনে নিন; যে সব খাবারে পেটের মেদ বাড়ে, কমে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

স্বাস্থ্য ডেস্ক: পেটের চর্বি বা মেদ বিব্রতকর একটি বিষয়। পেটে অতিরিক্ত মেদের কারনে হৃদরোগ, স্ট্রোক, টাইপ টু ডায়াবেটিস সহ বিভিন্ন রোগ হয়ে থাকে। নারীদের তুলনায় পুরুষদের পেটে মেদ বেশি হয়।

বংশগত, খাদ্যাভ্যাস, জীবনযাপনের ধরন ইত্যাদি পেটের মেদ বাড়াতে বড় ভূমিকা পালন করে। কিছু খাবার পেটের মেদ বাড়ায়, আবার কিছু খাবার রয়েছে যেগুলো মেদ কমাতে সাহায্য করে।

পেটের মেদ বাড়ায় যেসব খাবার

আসলে উচ্চ চর্বিযুক্ত খাবারই যে পেটের মেদ বাড়ায়, তা নয়। বেশি ক্যালরিযুক্ত যেকোনো খাবারই পেটের মেদ বাড়াতে পারে। মদপান, মিষ্টিজাতীয় খাবার, বেশি প্রোটিনযুক্ত খাবার পেটের মেদ বাড়িয়ে তোলে।

এক গবেষণায় ওয়েক ফোর্স বিশ্ববিদ্যালয়ের গবেষকরা বলেছেন, ট্রান্সফ্যাট পেটের মেদ বাড়িয়ে তোলে। এ ধরনের ফ্যাট পাওয়া যায় প্যাসট্রিস, ক্র্যাকার্স, ভাজা খাবারে।

আবার সফট ড্রিংস, মিষ্টিজাতীয় ব্যাভারেজ ইত্যাদির মধ্যে অ্যাডেড সুগার থাকে। এগুলোও পেটের মেদ বাড়িয়ে তুলতে পারে।

পেটের মেদ কমাতে

তবে জীবনযাপনের ধরনের পরিবর্তন এই যুদ্ধের সঙ্গে লড়াই করতে কিছুটা সাহায্য করে। লাল মাংস, স্যাচুরেটেড চর্বি কমিয়ে ফল ও সবজি খাওয়া এবং প্রোটিন নিয়ন্ত্রণ করা পেটের মেদ কমাতে সাহায্য করে।

এ ছাড়া গ্রিন টি, ব্লু বেরি, সয় খাওয়া পেটের মেদ ঝড়াতে সাহায্য করে। তবে এর পাশাপাশি অবশ্যই ব্যায়াম করতে হবে।

তাই পেটের মেদ কমাতে বেশি ক্যালরিযুক্ত খাবার কমিয়ে স্বাস্থ্যকর খাবার খান এবং নিয়মিত ব্যায়াম করুন।

সুত্র: স্বাস্থ্যবিষয়ক ওয়েবসাইট ওয়েবএমডি

এসএস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ