শুক্রবার, ০৫ জুন ২০২৬ ।। ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ১৯ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
আদ-দ্বীন হাসপাতালকে শোকজ, ৭২ ঘণ্টার মধ্যে জবাবের নির্দেশ ঢাকাসহ ৮ জেলায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা হজের মিকাত আল-জুহফায় মিলল ১৭০০-এর বেশি প্রত্নতাত্ত্বিক নিদর্শন ‘বিদ্যুৎখাতে নীতি দুর্বলতার বোঝা জনগণের ওপর চাপানো যাবে না’ স্মৃতির ফ্রেমে আল্লামা সুলতান যওক নদভী রহ. ‘লেবানন থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহার ব্যতীত শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয়’ বর্তমান সমাজে বিয়েকে ক্রমেই কঠিন করে তোলা হচ্ছে কালভার্ট নির্মাণকালে মাটিচাপা পড়ে দুই শ্রমিকের মৃত্যু আগস্টের মধ্যে শিক্ষার্থীদের বিনামূল্যে ড্রেস ও জুতা বিতরণ শুরু করবে সরকার: ববি হাজ্জাজ আগামী ৭ জুন রাশিয়া সফরে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী

খালেদা জিয়ার সাথে দেখা করতে জেলগেটে ৫ আইনজীবী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সাথে দেখা করার জন্য তার পাঁচজন আইনজীবী জেলগেটে গেছেন।

আজ শনিবার বিকেল ৩টায় তারা জেলগেটে যান। তারা সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সাথে সাক্ষাৎ করার জন্য কারা কর্তৃপক্ষের কাছে আবেদন করেছেন।

পাঁচ আইনজীবী হলেন- ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, ব্যারিস্টার মওদুদ আহমেদ, খন্দকার মাহবুব হোসেন, ব্যারিস্টার আবদুর রেজ্জাক খান ও এ জে মোহাম্মদ আলী।

জেলগেটে ব্যারিস্টার মওদুদ আহমেদ জানান, ‘আইন অনুসারে ১৮ ক্যাটাগরির কারাবন্দি ডিভিশন পাবেন। কিন্তু অত্যন্ত দু:খের বিষয় একজন তিনবারের সাবেক প্রধানমন্ত্রীকে ডিভিশন দেয়া হয়নি। তাকে যেখানে রাখা হয়েছে তা একটি নির্জন পরিত্যক্ত কারাগার। এখানে ফাঁসির আসামিদের যেভাবে রাখা হয় তাকে সেভাবে রাখা হয়েছে। আমরা যত দ্রুত রায়ের কাগজ পাব তত দ্রুত আপিল করব।’


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ