বুধবার, ১৯ আগস্ট ২০২৬ ।। ৪ ভাদ্র ১৪৩৩ ।। ৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দাদার ছায়া, চাচার ভালোবাসা এসএসসির ফল পুনর্নিরীক্ষণের আবেদন ৪ লাখ শিক্ষার্থীর শিক্ষাপ্রতিষ্ঠানে ছেলে-মেয়েদের আলাদা ক্লাসরুম চালুর দাবি ছাত্র জমিয়তের কুমিল্লায় ট্রেনে কাটা পড়ে ২ জনের মৃত্যু চা শ্রমিকদের সুরক্ষায় ২০ হাজার রেইনকোট বিতরণ, উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী পরিবহনের পাশাপাশি সর্বক্ষেত্রে নারীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান জ্বালানি সংকট সমাধানে পররাষ্ট্রমন্ত্রীর নেতৃত্বে কাতারে প্রতিনিধি দল ‘রাষ্ট্রের কাঠামোগত সংস্কার না হওয়ায় পরিস্থিতির পরিবর্তন দৃশ্যমান নয়’ দেশের ১৫ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা ইসলামপন্থীরা নিষ্ক্রিয় থাকলে দুর্নীতিবাজরা জনপ্রতিনিধি হবে: আমিরে মজলিস

আলোকিত জ্ঞানীর বিজয়ীরা গেলেন উমরাহ পালনে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম

রাহাবার মাল্টিমিডিয়া লিমিটেড-এর আয়োজনে চ্যানেল নাইনে সম্প্রচারিত ইসলামী জ্ঞানের জনপ্রিয় মেগা রিয়েলিটি শো “আলোকিত জ্ঞানী”র ২০১৭ সালের প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারী তিনজনকে নিয়ে রাহাবার মাল্টিমিডিয়ার ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মাদ ইকবাল সৌদি আরব যাত্রা করেছেন।

জনপ্রিয় টিভি শো “আলোকিত জ্ঞানী”র তৃতীয় সিজনে প্রথম,দ্বিতীয়,তৃতীয় হয়েছিলেন যথাক্রমে মিজানুর রহমান খান, হাফিয মাওলানা নাজমুল হাসান, শরীফুল ইসলাম জাবের। জনপ্রিয় উপস্থাপক ও রাহাবার মাল্টিমিডিয়ার চেয়ারম্যান হাফেজ মুফতী সাইফুল ইসলাম এর উপস্থাপনায় অনুষ্ঠিত ইসলামী জ্ঞানের এই প্রতিযোগিতায় প্রথম তিনজনের পুরস্কার ছিল, পবিত্র উমরা ও নগদ তিন,দুই, একলক্ষ টাকা। উমরাহ পার্টনার আবাবীল হজ্জ গ্রুপ লি।৪র্থ সিজনের উদ্বোধনের কথা রয়েছে মদিনা মোনাওয়ারায়। সম্মাননার আয়োজন করেছে মদিনা বিশ্ব বিদ্যালয়ের বাংলাদেশি শিক্ষার্থীবৃন্দ।

উল্লেখ্য,গত বছর প্রথম ও দ্বিতীয় সিজনের বিজয়ী ছয়জন পুরস্কার হিসাবে উমরাহ পালন করেন। এ বছরও চতুর্থ সিজনের রেজিস্ট্রেশন অল্পকিছুদিনের মধ্যেই শুরু হবে। ১৮ বছরের বেশি বয়সের যে কোনো পুরুষ এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারেন। অনুষ্ঠানটি রমাযান মাসে প্রতিদিন ইফতারের পূর্বে চ্যানেল নাইনে সম্প্রচারিত হবে।

/এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ