বুধবার, ১৯ আগস্ট ২০২৬ ।। ৪ ভাদ্র ১৪৩৩ ।। ৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দাদার ছায়া, চাচার ভালোবাসা এসএসসির ফল পুনর্নিরীক্ষণের আবেদন ৪ লাখ শিক্ষার্থীর শিক্ষাপ্রতিষ্ঠানে ছেলে-মেয়েদের আলাদা ক্লাসরুম চালুর দাবি ছাত্র জমিয়তের কুমিল্লায় ট্রেনে কাটা পড়ে ২ জনের মৃত্যু চা শ্রমিকদের সুরক্ষায় ২০ হাজার রেইনকোট বিতরণ, উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী পরিবহনের পাশাপাশি সর্বক্ষেত্রে নারীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান জ্বালানি সংকট সমাধানে পররাষ্ট্রমন্ত্রীর নেতৃত্বে কাতারে প্রতিনিধি দল ‘রাষ্ট্রের কাঠামোগত সংস্কার না হওয়ায় পরিস্থিতির পরিবর্তন দৃশ্যমান নয়’ দেশের ১৫ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা ইসলামপন্থীরা নিষ্ক্রিয় থাকলে দুর্নীতিবাজরা জনপ্রতিনিধি হবে: আমিরে মজলিস

সিরিয়ায় সরকারি বাহিনীর ভয়াবহ বিমান হামলায় নিহত ২২০

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সিরিয়ার রাজধানী দামেস্ক’র উপকণ্ঠে বিদ্রোহী নিয়ন্ত্রিত এলাকা ইস্টার্ন ঘৌতায় দেশটির সরকারি বাহিনীর চারদিনের বিমান হামলায় নিহতের সংখ্যা বেড়ে ২২০ জনে দাঁড়িয়েছে।

বৃহস্পতিবার সিরিয়ার পূর্বাঞ্চলেও ব্যাপক সহিংসতা ছড়িয়ে পড়ে। মার্কিন নেতৃত্বাধীন জোট জানায়, সেখানে সরকারপন্থী কমপক্ষে ১শ’ যোদ্ধা নিহত হয়েছে। জোটের কুর্দি মিত্রদের ওপর চালানো হামলা প্রতিহত করতে গেলে তারা প্রাণ হারায়। এর ফলে দেখা যাচ্ছে, ওয়াশিংটন ও দামেস্ক’র মধ্যে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে।

মার্কিন নেতৃত্বাধীন জোটের এ ধরনের হামলার কঠোর সমালোচনা করেছে মস্কো। এর পাশাপাশি রাশিয়ার জাতিসংঘ দূত ভসিলি নেবানজিয়া বলেছেন, তিনি জাতিসংঘ নিরাপত্তা পরিষদের রুদ্ধদ্বার বৈঠক চলাকালে এ হামলার কঠোর প্রতিবাদ জানিয়েছেন।

পাল্টাপাল্টি হামলা চালানোর কারণে ইস্টার্ন ঘৌতার বাসিন্দারা আগের দিনের হামলায় নিহতদের প্রতি শোক জানিয়ে তাদের দাফন করার এবং হামলায় আহতদের চিকিৎসা করানোর কোন সময় পায়নি। ইস্টার্ন ঘৌতা রাজধানীর পূর্বে অবস্থিত। ২০১৩ সালে অঞ্চলটি বিদ্রোহীরা দখল করে নেয়।

খবর: এএফপি/এইচজে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ