আতাউর রহমান খসরু
বার্তা সম্পাদক
আগামী ১২ ফেব্রুয়ারি ঢাকার ফরিদাবাদ মাদরাসায় অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে বাংলাদেশ কওমি মাদরাসা শিক্ষা বোর্ড বেফাকের ১০ম কাউন্সিল।
তবে দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতির কারণে নির্ধারিত সময়ে কাউন্সিল না হওয়ারও আশঙ্কা করছেন নেতৃবৃন্দ।
বেফাকের সিনিয়র সহসভাপতি আল্লামা আশরাফ আলীর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, দেশের যোগাযোগ ও যাতায়াত ব্যবস্থাপনা স্বাভাবিক নয়। ফলে মফস্বলের মাদরাসার কাউন্সিলরগণ উপস্থিতি নিশ্চিত হওয়া কঠিন।আবার এ পরিস্থিতি আল্লামা আহমদ শফীকে ঢাকায় উপস্থিত করানোও নিরাপদ নয়। এসব বিবেচনায় কাউন্সিল পিছিয়েও যেতে পারে।
তবে কাউন্সিল পেছানোর বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি বলেই স্পষ্ট জানিয়েছেন বেফাকের ভারপ্রাপ্ত মহাসচিব মাওলানা আবদুল কুদ্দুস।
নির্ধারিত সময় থেকে কয়েক মাস পর হতে যাওয়া এ কাউন্সিল ঘিরে নানামুখি আলোচনা চলছে কওমি অঙ্গনে।
সম্ভাব্য মহাসচিব, সরকারের স্বীকৃতি ও বেফাকের ভূমিকা, শুরা ও আমেলার আয়তন বৃদ্ধি, পরীক্ষা কাঠামোতে পরিবর্তনসহ বেশ কিছু বিষয় রয়েছে আলোচনার শীর্ষে।
১৯৭৮ সালে প্রতিষ্ঠিত হওয়া বেফাক আজ দেশের সর্ববৃহৎ বেসরকারি শিক্ষা বোর্ড। এর অধীনে রয়েছে দেশের ১২ হাজার মাদরাসা। মাদরাসার অন্তর্ভূক্তির পরিমাণ বাড়ছে নিয়মিত। বাড়ছে দায়িত্বের পরিধি ও কাজের চাপ। সে হিসেবে অনেকের প্রত্যাশা দায়িত্বশীল স্তরে উদ্যোমী কোনো তরুণ উঠে আসুক। যিনি বেফাকের বিশাল কর্মযজ্ঞ আঞ্জাম দিতে হাঁপিয়ে উঠবেন না।
বইমেলার নতুন সব বই ঘরে বসে পেতে রকমারিতে অর্ডার করুন
এমন সম্ভাবনা কতোটুকু? দাবিটাও বা কতোটা যৌক্তিক? বেফাকের সহ-সভাপতি আল্লামা আযহার আলী আনোয়ার শাহ মনে করেন, ‘তরুণ নেতৃত্ব উঠে আসা ইতিবাচক। তবে বেফাক যেহেতু একটি জাতীয় প্রতিষ্ঠান তাই এখানে ধারও (কর্মোদ্যোম) লাগবে, ভারও (বয়স ও অভিজ্ঞতা) লাগবে।
আমি তরুণদের ভেতর এমন কাউকে দেখছি না যাদের হাতে নেতৃত্ব তুলে দিয়ে বড়রা নিশ্চিন্ত হতে পারেন।’
তবে নতুন নেতৃত্ব তৈরির উদ্যোগটা কাউন্সিল ও পরবর্তীতে গঠিত কমিটিতে থাকা উচিৎ বলে তিনি মনে করেন তিনি।
এর ব্যাখ্যা দিয়ে তিনি বলেন, ‘তা এভাবে, একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব একজন সিনিয়র ব্যক্তি পালন করবেন। কিন্তু তার সহযোগী হবেন তরুণদের মধ্য হতে সবচেয়ে যোগ্য একজন। যে তার পরে এ দায়িত্ব পালন করতে পারবেন।’
বেফাক কাউন্সিলে মহাসচিব পদটি নিয়ে ব্যাপক আগ্রহ থাকে। কার্যত তিনিই বেফাক প