শনিবার, ১৫ আগস্ট ২০২৬ ।। ৩১ শ্রাবণ ১৪৩৩ ।। ২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
কক্সবাজারের আবাসিক হোটেল থেকে পুলিশের ঝুলন্ত লাশ উদ্ধার  কুরআন-হাদিসের আলোকে জামাতের গুরুত্ব গ্যাস-বিদ্যুৎ সংকটের ইস্যুতে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতিকে বিরোধীদলীয় নেতার চিঠি বাংলাদেশ ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে আছে: বিদ্যুৎমন্ত্রী  দাওয়াতি কার্যক্রম গতিশীল ও সুসংগঠিত করার ওপর গুরুত্বারোপ সিলেটে ৩ হত্যাকাণ্ডে নিহত স্বামী-স্ত্রীর দাফন সম্পন্ন হাফেজে কুরআনদের উৎসাহিত করতে মালদ্বীপ সরকারের নানা উদ্যোগ ১৫ আগস্ট কেন্দ্র করে ডিএমপির নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা আগামীকালের জাতীয় উলামা-মাশায়েখ সম্মেলন সফল করার আহ্বান জুলাই শহীদদের স্মরণে রংপুরে শায়খে চরমোনাইয়ের দোয়া ও ইসলাহি ইজতেমা

বিশ্বাসঘাতকতা করেছে সৌদি-আমিরাত: কারমান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম,
আন্তর্জাতিক ডেস্ক:

শান্তিতে নোবেল পদক জয়ী তাওয়াক্কুল কারমান বলেছেন, ইয়েমেনে সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত বিশ্বাসঘাতকতা করেছে। এসময় তিনি ইয়েমেনে সৌদি জোটের সামরিক আগ্রাসনের বন্ধের আহ্বান জানান।

আন্তর্জাতিক গণমাধ্যম রয়টার্সকে ইস্তাম্বুল থেকে দেওয়া এক সাক্ষাৎকারে তাওয়াক্কুল কারমান বলেন, ইয়েমেনের বৈধ সরকারের বিরুদ্ধে হুথি বিদ্রোহীদের ঢাল হিসেবে ব্যবহার করে সৌদি আরব ও আমিরাত। ক্ষমতার প্রভাব বিস্তার ও কুৎসিত রাজনীতির চর্চা করতে গিয়ে তারা ইয়েমেনিদের বিক্রি করে দিয়েছে। এটা ইয়েমেনিদের সঙ্গে বিশ্বাসঘাতকতা।

তিনি আরও অভিযোগ করেন, ইয়েমেনের প্রেসিডেন্ট আব্দ রাবুহ মানসুর হাদিকে সৌদি আরবে গৃহবন্দি করে রাখা হয়েছে।

উল্লেখ্য, তাওয়াক্কুল কারমান একজন সাংবাদিক, রাজনীতিবিদ ও মানবাধিকার কর্মী। তিনি 'উইমেন জার্নালিস্ট উইদাউট চেইন' নামের একটি সংগঠনের নেতৃত্ব দেন। আরব বসন্তে ভূমিকা রাখার স্বীকৃতি হিসেবে ২০১১ সালে যৌথভাবে নোবেল শান্তি পুরস্কার পান তিনি।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ