
|
‘ইলমের গভীরে পৌঁছতে হলে গাইড নয়, আরবি কিতাব মুতালাআ করতে হবে’
প্রকাশ:
০৩ এপ্রিল, ২০২৬, ০৬:১৫ বিকাল
নিউজ ডেস্ক |
উস্তাদের সঙ্গে আন্তরিক সম্পর্ক, নিয়মিত তেলাওয়াত, জিকির এবং আরবি কিতাব মুতালাআর পরামর্শ দিয়েছেন বাংলাদেশ কওমি মাদরাসা শিক্ষাবোর্ড বেফাকের চেয়ারম্যান মহিউস সুন্নাহ আল্লামা মাহমুদুল হাসান। গত মঙ্গলবার (১ এপ্রিল) বাদ মাগরিব রাজধানীর চৌধুরীপাড়ার শেখ জনূরুদ্দীন দারুল কুরআন মাদরাসা সবক উদ্বোধনের সময় তিনি এসব কথা বলেন। মাওলানা মাহমুদুল হাসান বলেন, ছাত্ররা সবসময় আরবি কিতাব মুতালাআ করার চেষ্টা করবে। নোট, গাইড পড়বে করবে না। নোট, গাইড ছাত্রদের যোগ্যতা মোটেই বৃদ্ধি করে না। বছরের শুরুতে ছাত্রদের অনুরোধ করব, ইলমের গভীরে পৌঁছতে হলে আরবি লেখা, আরবি পড়া, আরবি বলা এবং আরবিতেই কিতাব হল করার অভ্যাস করতে হবে। আরও পড়ুন: ঘরে বসেই আধুনিক সাংবাদিকতা ও সৃজনশীল লেখালেখি শেখার সুযোগ দেশের শীর্ষ এই আলেম বলেন, ছাত্র-উস্তাদদের গোনাহ ছাড়তে হবে। গোনাহ না ছাড়লে ইলম আসবে না। মহিউস সুন্নাহ বলেন, আমাদের আকাবির-আসলাফের জীবনী পড়তে করতে হবে। ইলমের জন্য তাদের ত্যাগ, কুরবানি এবং অকাতরে জীবন বিলানো অধ্যায়ন করতে হবে। বড়দের জীবনী না পড়লে, বড় হওয়া যাবে না। সবক উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাদরাসার মুতাওয়াল্লি ইমাদুদ্দীন নোমান, মুহতামিম মাওলানা মাহফুজুল হক কাসেমী, সিনিয়র মুহাদ্দিস মাওলানা দিলাওয়ার হুসাইন রাশেদ, মাওলানা হাবিবুল্লাহ, মুফতি আবদুস সালাম, নায়েবে মুহতামিম মাওলানা খুরশীদ আলম কাসেমি ও নাজেমে তালিমাত মাওলানা মুসলিম উদ্দিনসহ মাদরাসার শিক্ষকরা। আইও/ |